Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রাহুলের কী হবে, সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সেই ফৈজল

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হল লাক্ষাদ্বীপের (Lakshadweep) বরখাস্ত সাংসদ মহম্মদ ফৈজলকে (MP Mohammad Faizal)। বুধবার লোকসভার সচিবালয় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। গত রবিবারই ফৈজলের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বলা হ

রাহুলের কী হবে, সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সেই ফৈজল

শেষ আপডেট: 29 March 2023 06:13

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হল লাক্ষাদ্বীপের (Lakshadweep) বরখাস্ত সাংসদ মহম্মদ ফৈজলকে (MP Mohammad Faizal)। বুধবার লোকসভার সচিবালয় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।

গত রবিবারই ফৈজলের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বলা হয়েছিল, কেরল আদালত সাজার উপর স্থগিতাদেশ জারির পরও তাঁর লোকসভার সাংসদ পদ ফেরানো হচ্ছে না। সেই মামলার শুনানি শুরুর আগেই লোকসভার সচিবালয় সদস্যপদ ফিরিয়ে দিল তাঁকে।

এখন দেখার উচ্চ আদালতে গিয়ে রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পান কি না। মঙ্গলবার পর্যন্ত তিনি কোনও আইনি পদক্ষেপ করেননি।

লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ ফৈজল ২০১৪ থেকে সেখানকার সাংসদ। স্থানীয় আদালত তাঁকে ২০০৯ সালের একটি খুনের চেষ্টার মামলায় ১০ বছরের সাজা দেয়। পরে কেরল হাইকোর্ট সেই সাজার উপর স্থগিতাদেশ জারি করে ফৈজলকে মুক্তি দিয়েছে। এরপরই তিনি লোকসভার সদস্যপদ ফিরে পেতে উদ্যোগী হন। কিন্তু এতদিন তিনি সেটা ফিরে পাচ্ছিলেন না বলে অভিযোগ। বুধবার থেকে তাঁর সদস্যপদ ফের বহাল হল।

মোদী-রাহুলের ‘প্রেস্টিজ ফাইট’, কর্নাটক বিধানসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা বুধবার


```