Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লখিমপুর খেরির ঘটনায় তাঁর ছেলে 'নির্দোষ', দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুর (Lakhimpur) খেরির ঘটনায় উত্তাল গোটা দেশ। গত রবিবার কৃষকদের জমায়েতের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ে। ঘটনায় মারা যান ৮ জন। অভিযোগ, সেই গাড়ির সওয়ারি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস। পুলিশের ডাকে শ

লখিমপুর খেরির ঘটনায় তাঁর ছেলে 'নির্দোষ', দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

শেষ আপডেট: 8 October 2021 15:01

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুর (Lakhimpur) খেরির ঘটনায় উত্তাল গোটা দেশ। গত রবিবার কৃষকদের জমায়েতের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ে। ঘটনায় মারা যান ৮ জন। অভিযোগ, সেই গাড়ির সওয়ারি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস। পুলিশের ডাকে শুক্রবার যাননি তিনি। শনিবার তাঁর ছেলে তদন্তকারীদের মুখোমুখী হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এরমধ্যেই নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করলেন অজয়। শুক্রবার 'শরীর খারাপ' থাকার কারণে পুলিশের ডাকে যেতে পারেনি আশিস, জানান কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি, এও বলেন, 'তাঁর ছেলে নির্দোষ'। লখিমপুর খেরির ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। গাড়ির চালকের আসনে আশিস মিশ্র থাকায় তাঁকে খুনের অভিযোগে তলব করা হয়। কিন্তু শুক্রবার সেই তলব এড়িয়ে যায় আশিস। এরমধ্যেই শুক্রবার বিকেলে অজয় মিশ্রের বাড়ির বাইরে আইনি নোটিশ টানিয়ে দেওয়া হয়। নোটিশে স্পষ্ট লেখা, যদি শনিবার হাজিরা না দেয় তাহলে আশিসের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, "আমাদের আইনের ওপর পূর্ণ আস্থা আছে। আমার ছেলে নির্দোষ। বৃহস্পতিবার সে একটি নোটিশ পেয়েছিল। কিন্তু শরীর ভালো না থাকায় আজ যেতে পারেনি। তবে সে নির্দোষ সেই বয়ান আগামীকালই পুলিশের কাছে গিয়ে দিয়ে আসবে।" বিরোধীপক্ষের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর পদক্ষেপের দাবি করা হয়। কিন্তু সেই দাবিকে আমল দিতে নারাজ অজয়। তিনি বলেন, 'বিরোধীরা যা ইচ্ছে তাই দাবি করে।' এরপরই তিনি যোগ করেন, 'বিজেপি সরকার নিরপেক্ষভাবে কাজ করে। যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।' ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে, লখিমপুরের হিংসায় কতজন অভিযুক্তকে গ্রেফতার  করা হয়েছে, কী ব্যবস্থাই বা নেওয়া হয়েছে? এফআইআর দায়েরই বা করা হয়েছে কাদের বিরুদ্ধে? শুক্রবারের মধ্যে এসম্পর্কে শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সরকার। তাতে রিপোর্টে নিহত আট জনের ব্যাপারে তথ্যও জানাতে হবে। সুপ্রিম কোর্ট ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```