প্রথমবার লখিমপুর গেলেন বিজেপির শীর্ষ নেতা, মৃত কৃষকদের পরিবারের ছায়াও মাড়ালেন না
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কার চার কৃষকের মৃত্যুর ঘটনার পর ১০ দিন কেটে গেছে। কংগ্রেস থেকে শুরু করে বিজেপি (BJP) বিরোধী অন্যান্য দলের নেতা-মন্ত্রীরা এর মাঝে লখিমপুর যাওয়া-আসা করেছেন বিস্ত
শেষ আপডেট: 14 October 2021 04:37
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কার চার কৃষকের মৃত্যুর ঘটনার পর ১০ দিন কেটে গেছে। কংগ্রেস থেকে শুরু করে বিজেপি (BJP) বিরোধী অন্যান্য দলের নেতা-মন্ত্রীরা এর মাঝে লখিমপুর যাওয়া-আসা করেছেন বিস্তর। কিন্তু দেখা মেলেনি বিজেপির কোনও শীর্ষ নেতার। বুধবার অবশেষে সেই অপবাদ ঘুচল। লখিমপুর গেলেন উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক।
কয়লার বকেয়া টাকা মেটাতে হবে, দেশজোড়া সংকটের মাঝে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র
কিন্তু ব্রিজেশ পাঠকের লখিমপুর সফর ঘিরে দানা বেঁধেছে নতুন বিতর্ক। তিনি লখিমপুর গেলেও পা রাখেননি মৃত কৃষকদের বাড়িতে। তাঁদের পরিবারের সঙ্গে দেখাও করেননি। ব্রিজেশ পাঠক লখিমপুর গিয়ে কেবল দেখা করে এসেছেন সেখানকার ঘটনার পর ক্ষুব্ধ কৃষকদের রোষের বলি বিজেপির দুই কর্মীর পরিবারের সঙ্গে।
লখিমপুরে হিংসার ঘটনায় কৃষকদের রোষে নিহত হয়েছেন বিজেপির দুই তরুণ কর্মী। তাঁদের নাম শ্যাম সুন্দর এবং শুভম মিশ্র। এঁদের মধ্যে একমাত্র শুভমের বাড়ি গিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিজেশ পাঠক। যাননি নিহত দলীয় কর্মী শ্যাম সুন্দরের বাড়িতেও। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের গাড়ির ড্রাইভার হরি ওম মিশ্রের বাড়ি গেছেন উত্তরপ্রদেশের আইনমন্ত্রী।
লখিমপুর হিংসার ঘটনায় প্রাণ গেছে নছত্তর সিং, লভপ্রীত সিং নামের কৃষকদের, নিহত হয়েছেন সাংবাদিক রমন কাশ্যপও। কিন্তু তাঁদের কারও বাড়িতেই যাননি ব্রিজেশ।
এ ব্যাপারে সংবাদমাধ্যমকে ব্রিজেশ জানিয়েছেন পরিস্থিতি এখন উত্তাল, তাই আর কারও বাড়ি যেতে পারেননি তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেখানে যাবেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'