Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পকেটে কন্ডোমের রশিদ কেন! সার্ভিস রিভলভার দিয়ে প্রেমিককে খুন মহিলা পুলিশকর্মীর

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীর প্যান্টের পকেটে (pocket) কন্ডোমের রশিদ (condom receipt) পেয়েছিলেন। এরপর একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিলেন, প্রেমিক (boyfriend) ঠকাচ্ছে (cheating) তাঁকে। সেই সন্দেহের বশেই নিজের সার্ভিস রিভলভার (service revolver) দিয়ে

পকেটে কন্ডোমের রশিদ কেন! সার্ভিস রিভলভার দিয়ে প্রেমিককে খুন মহিলা পুলিশকর্মীর

শেষ আপডেট: 23 September 2022 06:41

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীর প্যান্টের পকেটে (pocket) কন্ডোমের রশিদ (condom receipt) পেয়েছিলেন। এরপর একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিলেন, প্রেমিক (boyfriend) ঠকাচ্ছে (cheating) তাঁকে। সেই সন্দেহের বশেই নিজের সার্ভিস রিভলভার (service revolver) দিয়ে গুলি করে প্রেমিককে হত্যা (kills) করল মহিলা পুলিশকর্মী (lady police officer)।

ঘটনাটি ঘটেছে গত রবিবার দক্ষিণ আফ্রিকার উডল্যান্ডসে। জানা গেছে, ডারবান হারবার থানায় কর্মরত ছিল ওই মহিলা। রবিবার হঠাৎই প্রেমিকের প্যান্টের পকেট থেকে কন্ডোমের রশিদ খুঁজে পায় সে। এরপর নিশ্চিতভাবেই সে ধরে নেয়, প্রেমিক তাঁকে ঠকাচ্ছেন, নিশ্চই অন্য মহিলার সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে তাঁর। এই নিয়েই সঙ্গীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ওই মহিলা পুলিশকর্মীর। কথা কাটাকাটি বাড়তেই আচমকাই নিজের সার্ভিস রিভলভার বের করে সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ওই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার প্রেমিকের।

ঘটনার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই মহিলা পুলিশকর্মী। তাকে গ্রেফতার করা হয়। খুনে ব্যবহার হওয়া সার্ভিস রিভলভারটিও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ওই মহিলাকে আদালতে পেশ করা হলে বিচারক ৩ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন তাকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সন্দেহের বশে খুন করার ঘটনা অতীতেও একাধিকবার ঘটেছে। চলতি বছরের মে মাসে একইভাবে নিজেরই বন্ধুকে খুন করেছিল বাগদার বাসিন্দা এক ব্যক্তি। বাসুদেব ঘোষ নামে ওই ব্যক্তি সন্দেহ করেছিল, স্ত্রীর কাকলির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার বন্ধুর। এরপরেই কুড়ুল দিয়ে কুপিয়ে নিজের বন্ধুকে খুন করে সে। নিজের স্ত্রীর উপরেও কুড়ুল নিয়ে চড়াও হয়েছিল সে। ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান ওই ব্যক্তির স্ত্রী কাকলি ঘোষ।

Extramarital: স্ত্রী সঙ্গে পরকীয়া বন্ধুর! সন্দেহের বশে বন্ধুকেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী


```