Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবুজ-গোলাপি রঙের বিস্কুট লঞ্চ করছেন 'কুইন অব পপ' লেডি গাগা, ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: 'কুইন অব পপ' লেডি গাগার গানের চেয়েও তাঁর সাজ, পোশাক নিয়েই বেশি চর্চা হয় দেশজুড়ে। বিভিন্ন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি সকলের নজর কাড়ে। তবে এবারে একেবারে অন্য পথে ঝড় তুললেন গায়িকা। এবারে আর গানের স

সবুজ-গোলাপি রঙের বিস্কুট লঞ্চ করছেন 'কুইন অব পপ' লেডি গাগা, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 11 February 2021 12:09

দ্য ওয়াল ব্যুরো: 'কুইন অব পপ' লেডি গাগার গানের চেয়েও তাঁর সাজ, পোশাক নিয়েই বেশি চর্চা হয় দেশজুড়ে। বিভিন্ন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি সকলের নজর কাড়ে। তবে এবারে একেবারে অন্য পথে ঝড় তুললেন গায়িকা। এবারে আর গানের সিডির দোকানে নয়, রোজকার জিনিসপত্রের দোকানে দোকানে এখন শুধুই 'গাগা বিস্কুটের' খোঁজ। নিত্যনতুন মুচমুচে বিস্কুট তো প্রায়শই লঞ্চ করা হয়। যার প্রতি আট থেকে আশি সকলেরই নানা আগ্রহ এবং লোভ থাকে। কয়েকবছর আগে থেকে ওরিও বিস্কুটের চাহিদা, সবকিছুকে যেন ছাপিয়ে গিয়েছে। এমনকি এই চকলেট বিস্কুটের প্রতি আলাদা ভাললাগাও রয়েছে ছোটদের। আর এবারে ওরিও বিস্কুটের স্পেশ্যাল এডিশন লঞ্চ করলেন স্বয়ং লেডি গাগা! সম্প্রতি টুইটারে বিস্কুটের বিজ্ঞাপনের একটি ভিডিও শেয়ার করেছেন লেডি গাগা। তবে এখানেও রয়েছে টুইস্ট! সাধারণ চকলেট বিস্কুট কিন্তু এটা না। গোলাপি রঙের বিস্কুট এবং ভিতরের ক্রিমটা সবুজ রঙের। ভিডিওটি শেয়ার করতে না করতেই, ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে এই বিস্কুটের। https://twitter.com/ladygaga/status/1354806780979605505?s=08 তবে দুঃখের হলেও সত্যি, এই বিস্কুট আমেরিকা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না এখন। সেটা যদিও জানানো হয়েছে। কিন্তু এই শুনেই আবার মুষড়ে পড়েছেন খাদ্যরসিকরা। বহু মানুষ নানা মন্তব্যও করছেন। কেউ যেমন ইতিমধ্যেই এর স্বাদ চেখে দেখে লিখেছেন, "ভীষণ মুচমুচে, কিন্তু পুরো ভ্যানিলার স্বাদ ভিতরে।" আবার কেউ লিখেছেন, "গাগা বিস্কুট কানাডায় কবে পাব না!" তবে আমেরিকা ছাড়া আর কোথায় কোথায় এই বিস্কুট লঞ্চ করা হবে, সেটার অপেক্ষাতেই এখন দিন গুনছেন সকলে।

```