
শেষ আপডেট: 9 January 2022 09:02
লেডি গাগা অশরীরী সেই আত্মার নাম জানিয়েছিলেন রিয়ান। কেন রিয়ানের ভূত তাঁকে তাড়া করে বেড়াচ্ছে তা তিনি জানতে পারেননি। তবে সেই ভূতকে সায়েস্তা করার ব্যবস্থা করেছিলেন মার্কিন সঙ্গীত শিল্পী। ৫০ হাজার ডলার খরচ করে কিনে ফেলেছিলেন একটি অভিনব যন্ত্র। সে যন্ত্র দিয়ে নাকি চিনে ফেলা যায় অশরীরী আত্মাদের। খুঁজে বের করা যায় ভূতকে।
এখানেই শেষ নয়, ভূত তাড়াতে প্যারানর্মাল বিশেষজ্ঞদের একটি টিমকেও নিয়োগ করেছিলেন লেডি গাগা। তাঁর প্রতি কনসার্টের আগে ওই বিশেষজ্ঞ দল কনসার্টস্থল পরিদর্শন করত, তাঁদের সবুজ সংকেত মিললে তবেই গান গাইতে রাজি হতেন শিল্পী।
বরাবরই ভূত-প্রেতে বিশ্বাস করেন লেডি গাগা। তিনি প্রকাশ্যেই জানিয়েছেন, তাঁর মৃতা দিদিমা তাঁর রূপ নিয়ে আবার জন্মেছেন।