Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ল্যাব টেস্টের রিপোর্ট নেগেটিভ! চিনগামী বিমানে তোলার পরে এয়ার ইন্ডিয়া দেখল ১৯ জন কোভিড পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো: থমকে গেল দিল্লি থেকে উহানগামী বন্দে ভারত বিমানের উড়ান। যে ভারতীয়দের চিনে পৌঁছে দিতে এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রা শুরু করার কথা ছিল গতকাল, সেখানেই ১৯ জন করোনা আক্রান্ত বলে খবর মিলেছে। যদিও এয়ার ইন্ডিয়া দাবি করেছে, সমস্ত কোভ

ল্যাব টেস্টের রিপোর্ট নেগেটিভ! চিনগামী বিমানে তোলার পরে এয়ার ইন্ডিয়া দেখল ১৯ জন কোভিড পজিটিভ

শেষ আপডেট: 2 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: থমকে গেল দিল্লি থেকে উহানগামী বন্দে ভারত বিমানের উড়ান। যে ভারতীয়দের চিনে পৌঁছে দিতে এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রা শুরু করার কথা ছিল গতকাল, সেখানেই ১৯ জন করোনা আক্রান্ত বলে খবর মিলেছে। যদিও এয়ার ইন্ডিয়া দাবি করেছে, সমস্ত কোভিড প্রোটোকল মেনেই যাত্রীদের বিমানে তোলা হয়েছিল। এমনকি ল্যাবরেটরি টেস্টে যাত্রীদের কোভিড পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছিল। বন্দে ভারত বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আগে কোভিড গাইডলাইন মেনে দু’বার নমুনা পরীক্ষা করানোর নির্দেশ রয়েছে। এয়ার ইন্ডিয়ার দাবি, প্রথমবার সব যাত্রীরই কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু পরে ধরা পড়ে যাত্রীদের মধ্যে ১৯ জনের শরীরে সংক্রমণের জীবাণু রয়েছে। আক্রান্ত যাত্রীদের সংস্পর্শে এসে বাকিদের মধ্যেও রোগ ছড়িয়েছে কিনা সে সন্দেহও দানা বেঁধেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই ব্যাপারে চিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফে কোনও উত্তর আসেনি। গত বুধবারও হংকংগামী উড়ানে মুম্বইয়ের কয়েকজন যাত্রীর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সে উড়ানও তমকে গিয়েছিল। আপাতত এয়ার ইন্ডিয়ার সমস্ত উড়ান বাতিল করেছে হংকং। ভারত থেকে প্রায় ১৫০০ জন চিনে ফেরার অপেক্ষায় রয়েছেন। গতকাল, সোমবার ২৭৭ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রা করার কথা ছিল। কিন্তু যাত্রীদের করোন সংক্রমণ ধরা পড়ায় উড়ান থমকে যায়। আক্রান্ত যাত্রীরা ছাড়াও বিমানের আরও ৩৯ জন যাত্রী উপসর্গহীন বলেই মনে করা হচ্ছে। তাঁদের নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে খবর। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ৫৮ জন যাত্রীকে কোভিড হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। মে মাস থেকে বন্দে ভারত মিশন শুরু করেছে মোদী সরকার। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পরে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। জুলাই মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে বন্দে ভারত মিশনের চতুর্থ দফা। মোট ৫ লক্ষ ১৩ হাজার ৪৭ জন ভারতীয় অন্য দেশ থেকে ফিরতে চেয়েছিলেন, বন্দে ভারত মিশনের মাধ্যমে তাঁদের মধ্যে চার লক্ষাধিককে ফেরানো হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে দেশ থেকে ভারতীয়দের বিদেশে তাদের গন্তব্যে ফিরিয়ে দেওয়ার কাজও চলছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১৩ নভেম্বর থেকে আরও চার দফায় ভারত-চিন বিমান পরিষেবা চলবে। তবে কোভিড প্রোটোকল মেনে ও যাত্রীদের বৈধ কোভিড টেস্টের রিপোর্ট দেখে তবেই যাত্রা করা হবে।

```