Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জকোভিচ ম্যাজিক’ দেখতে রোলা গাঁরোর গ্যালারিতে এমবাপে থেকে অভিনেতা হিউ গ্রান্ট

দ্য ওয়াল ব্যুরো: তিনি সব পারেন, তিনি তারকাদের মিলিয়ে দিতে পারেন। তিনি করোনার ভরা সময় বলতে পারেন, আমি কোভিড ভ্যাকসিন নেব না, তাতে যদি আমাকে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে না দেয়, কুছ পরোয়া নেহি। খেলব না, কিন্তু আমাকে বুঝিয়ে দিন, কোভিড ভ্যাক

‘জকোভিচ ম্যাজিক’ দেখতে রোলা গাঁরোর গ্যালারিতে এমবাপে থেকে অভিনেতা হিউ গ্রান্ট

শেষ আপডেট: 11 June 2023 17:33

দ্য ওয়াল ব্যুরো: তিনি সব পারেন, তিনি তারকাদের মিলিয়ে দিতে পারেন। তিনি করোনার ভরা সময় বলতে পারেন, আমি কোভিড ভ্যাকসিন নেব না, তাতে যদি আমাকে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে না দেয়, কুছ পরোয়া নেহি। খেলব না, কিন্তু আমাকে বুঝিয়ে দিন, কোভিড ভ্যাকসিন নিলে কি আর কোনওদিন ওই মারণ ভাইরাস গ্রাস কাড়তে পারবে না?

তিনি নোভাক জকোভিচ, যিনি খেলতে নামার আগে ছোট্ট কন্যা সন্তান তারাকে আদর করে কোর্টে নামতে পারেন। যিনি খেলার আগে বলতে পারেন, আমার তো হারানোর কিছু নেই, রয়েছে জেতার জন্য পুরো আকাশ।

রবিবার নোভাকের টানেই চাঁদের হাট ফ্রেঞ্চ ওপেনে। তিনিই জিতবেন শেষমেশ এই আশা নিয়ে তারকার তারকারা হাজির রোলা গাঁরোয়। গ্যালারিতে কে নেই? কিলিয়ান এমবাপে থেকে হিউ গ্রান্ট। সবাই এসেছেন জোকার ম্যাজিক দেখবেন বলে।

এমবাপে পিএসজি-তে খেলে বলেই নয়, তিনি এসেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তির টানেই। পাশে বসে ছিলেন ফ্রান্স দলের সহযোদ্ধা জিরু। একসঙ্গে খেলা দেখলেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ।

‘ফোর ওয়েডিংস এন্ড ফেনারেল’ ছবির জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন হিউ গ্রান্ট। ব্রিটিশ এই অভিনেতা অল্প বয়সে রাগবি খেলতেন, ফুটবল মাঠেও যেতেন। কিন্তু এদিন এসেছিলেন জকোভিচের ইতিহাসের সাক্ষী থাকতেই।

নোভাক জকোভিচের স্ত্রী জেলেনা খেলা দেখলেন আমেরিকার প্রাক্তন ফুটবলার টম ব্রাডির সঙ্গে।

গ্যালারিতে দেখা গিয়েছে জকোভিচের বাবা স্যাডার্ন ও মা দিয়ানকে। ফরাসি নৃত্যশিল্পী শার্লট র‍্যানসনও এসেছিলেন বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে।


```