দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হলো কাশ্মীর। কুপওয়ারায় বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। দু'পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, নিহতদের পরিচয় জানা যায়নি। কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তাও স্পষ্ট নয় সেনাবাহিনীর কাছে।
মঙ্গলবার ভোরে সেনা ক্যাম্পে গোপন সূত্রে খবর যায়। অপারেশনে নামে নিরাপত্তাবাহিনী। এলাকা ঘিরে ফেলতেই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। নিহত হয় দুই জঙ্গি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এই নিয়ে গত ৭২ ঘণ্টায় ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা।