Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলকে জামিন দিতে বাধা কোথায়? ইডিকে হলফনামা দিতে বলল হাইকোর্ট

ক'দিন আগেও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। কুন্তলকে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ দেয়।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলকে জামিন দিতে বাধা কোথায়? ইডিকে হলফনামা দিতে বলল হাইকোর্ট

কুন্তল ঘোষ।

শেষ আপডেট: 28 October 2024 12:35

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কুন্তলের বিরুদ্ধে কী কী প্রমাণ পাওয়া গেছে, তাঁকে জামিন দিতে বাধা কোথায়, এই সব কিছুই ইডির কাছে জানতে চায় আদালত। কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চ সব প্রশ্নের উত্তর চেয়ে হলফনামা তলব করেছে। আগামী ৪ নভেম্বর সেই হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগামী ৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

ক'দিন আগেও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। কুন্তলকে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ দেয় বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ।

২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যে নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য-সহ আরও অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল। 

ওই টাকা কুন্তল কার কাছে পৌঁছেছিলেন, কতজন চাকরি প্রার্থী কুন্তলকে টাকা দিয়েছিলেন, পরে আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাঁদের কাছ থেকেও টাকা তুলেছিল বলেও আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এমনকি নিয়োগ দুর্নীতির নেপথ্যে কুন্তল কতটা প্রভাবশালী ছিল তা বোঝাতে এর আগে আদালতে সিবিআই আরও জানায়,  অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ। ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে (সরকারি অফিসে)। এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।

এর আগেও হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে খারিজ হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন। যেহেতু নিয়োগ দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে, তাই তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত।


```