Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুন্তল ঘোষ জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে, ইডির পর সিবিআইয়ের মামলাতেও স্বস্তি

এর আগে ইডি-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আর এবার সিবিআই-এর মামলাতেও জামিন পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল। 

কুন্তল ঘোষ জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে, ইডির পর সিবিআইয়ের মামলাতেও স্বস্তি

কুন্তল ঘোষ

শেষ আপডেট: 29 November 2024 12:26

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই-এর করা মামলায় জামিন পেলেন যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি। এর আগে ইডি-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আর এবার সিবিআই-এর মামলাতেও জামিন পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল। 

২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যে নিয়োগ মামলায় অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল। 

ওই টাকা কুন্তল কার কাছে পৌঁছেছিলেন, কতজন চাকরি প্রার্থী কুন্তলকে টাকা দিয়েছিলেন, পরে আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাঁদের কাছ থেকেও টাকা তুলেছিল বলেও আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এমনকি নিয়োগ দুর্নীতির নেপথ্যে কুন্তল কতটা প্রভাবশালী ছিল তা বোঝাতে এর আগে আদালতে সিবিআই আরও জানায়,  অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ। ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে (সরকারি অফিসে)। এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।

এর আগে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে খারিজ হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন। 


```