Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুনোর চিতা পালিয়ে গিয়েছিল, ২২ দিন লাগাতার চেষ্টার পর অবশেষে ধরা পড়ল

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যু মিছিলের মাঝেই নাকি আচমকা উধাও হয়ে গিয়েছিল চিতা। ভিডিও কলে লাগানো থাকা সত্ত্বেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না (Kuno Cheetah Went Untraceable)। তবে ২২ দিন উধাও থাকার পর শেষমেষ নির্ভা নামে ওই স্ত্রী-চিতাটিকে খুঁজে পাওয়

কুনোর চিতা পালিয়ে গিয়েছিল, ২২ দিন লাগাতার চেষ্টার পর অবশেষে ধরা পড়ল

শেষ আপডেট: 13 August 2023 14:57

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যু মিছিলের মাঝেই নাকি আচমকা উধাও হয়ে গিয়েছিল চিতা। ভিডিও কলে লাগানো থাকা সত্ত্বেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না (Kuno Cheetah Went Untraceable)। তবে ২২ দিন উধাও থাকার পর শেষমেষ নির্ভা নামে ওই স্ত্রী-চিতাটিকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে (cheetah found)।

গত ২১ জুলাই মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে থাকা নির্ভা নামের ওই স্ত্রী চিতাটির গলায় লাগানো রেডিও কলার কাজ করা বন্ধ করে দেয়। তারপর থেকেই তাকে কিছুতেই খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। গত বাইশ দিন ধরে বনকর্মী, আধিকারিক, এবং পশু চিকিৎসক মিলিয়ে ১০০ জনের একটি দল লাগাতার চিতাটির খোঁজে তল্লাশি চালিয়ে গেছে। এছাড়াও খোঁজাখুঁজির কাজে লাগানো হয়েছিল দুটি গ্রাউন্ড টিম, দুটি ড্রোন টিম, একটি ডগ স্কোয়াড এবং হাতির দলকে।১৫-২০ বর্গ কিলোমিটার এলাকায় দিন-রাত একাকার করে নির্ভাকে খোঁজা হচ্ছিল।

এছাড়া গ্রামবাসীদেরও নির্ভার নিখোঁজ হওয়ার ব্যাপারে জানিয়ে রাখা হয়েছিল। তাঁরা সে ব্যাপারে কিছু তথ্য দিলে তার সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হচ্ছিল। (Kuno Cheetah Went Untraceable)

অবশেষে শনিবার রাতে স্যাটেলাইট মারফত চিতাটির লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়। সঙ্গে সঙ্গে সেখানে একটি দল পাঠানো হয়, যার মধ্যে ছিল ডগ স্কোয়াড এবং ড্রোন টিম। অভিজ্ঞ পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে সেদিন রাতেই নির্ভাকে খুঁজে পাওয়া সম্ভব হয়। তবে দেখতে পাওয়া গেলেও তখন তাকে ধরা যায়নি।

ড্রোন ক্যামেরা দিয়ে রাতভর চিতাটির উপর নজর রাখা হয়। শেষমেশ রবিবার ভোর ৪টে থেকে সকাল দশটা দশটা পর্যন্ত চেষ্টা চালিয়ে কুনোরই ধরেত রেঞ্জ থেকে উদ্ধার করা হয় নির্ভাকে। স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে সেই একদম সুস্থই রয়েছে।

মধ্যপ্রদেশ বন দফতরের মুখ্য বন্যপ্রাণ আধিকারিক জানিয়েছেন, এদিন চিতাটিকে উদ্ধারের পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে সুস্থই রয়েছে বলে জানা গেছে।

কলকাতা মেট্রোয় দুরন্ত আধুনিক ব্যাটারি সিস্টেম, বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও সুড়ঙ্গে থামবে না মেট্রো


```