Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুণালকে শো কজ করল তৃণমূল, তাপস রায়কে বোঝানোর সময়েই নোটিস এল

সোমবার সাতসকালে তাপস রায়ের বাড়িতে হাজির হন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ।

কুণালকে শো কজ করল তৃণমূল, তাপস রায়কে বোঝানোর সময়েই নোটিস এল

শেষ আপডেট: 4 March 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন বিষয় নিয়ে অনেকদিন ধরেই  দলের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল।  কিন্তু তৃণমূল বিধায়ক তাপস রায়ের ক্ষোভের আঁচ যে বাড়তে বাড়তে চরমে পৌঁছেছে তা রবিবার কানাঘুষোয় শোনা যায়। তৃণমূল আর তিনি করবেন না, সোমবার দুপুরেই বিধানসভায় গিয়ে  ইস্তফা দেবেন, রবিবাসরীয় দুপুরে এমনটাই রটেছিল। দলের সংকট সামলাতে সোমবার সাতসকালে তাপস রায়ের বাড়িতে হাজির হন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ।

 এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায়ের গলায় ঝরে পড়ে একরাশ অভিমান। শুধু তাই নয়, উপস্থিত সাংবাদিকদের জানান, তাঁর বাড়িতে থাকাকালীনই কুণালের কাছে সুব্রত বক্সীর শো কজ নোটিস এসেছে। যদিও কুণালকে যে দল শো কজ করতে চলেছে তা শনিবার রাত থেকেই জল্পনায় ছিল। 

বাড়িতে ইডি হানা এবং সেই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের নীরবতা, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে বলার মাঝেই তাপসবাবু বলে ওঠেন, “ব্রাত্য, কুণাল আমায় ভালোবাসে। ওঁরা এসেছিল। কিন্তু অবাক হয়ে গেলাম কুণাল যখন আমার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য এসেছে, তখনই নাকি ওঁর কাছে সুব্রিত বক্সীর শো কজ নোটিস আসে। এই তো দল..” 

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে নাম না করে প্রথমবার উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোমা ফাটান কুণাল ঘোষ। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুদীপকে ‘রোজভ্যালির দালাল’ থেকে ‘ধেড়ে শাহজাহান’, কোনও কিছু বলতেই ছাড়েননি তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। সেদিন কুণালের কথায় পরোক্ষভাবে সায়ও দিয়েছিলেন তাপস রায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কুণাল এবং তাপস রায় উভয়ের ক্ষোভই রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 


শুক্রবারই কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে ইস্তফা দেন। শনিবার মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গৃহীতও হয়েছে। এরপর তাঁকে যে শোকজ নোটিস পাঠাতে চলেছে দল সে খবরও তৃণমূল সূত্রে পাওয়া গিয়েছিল। কাকতালীয়ভাবে তৃণমূলের আরেক বিক্ষুদ্ধ নেতা তাপস রায়কে দলত্যাগ না করার অনুরোধ করতে গিয়েই দলের শো কজ নোটিস এল কুণালের কাছে!


```