Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিমান-সেলিম-শতরূপকে সমন আদালতের, কুণালের মামলায় হাজিরা দিতে হবে ১৩ জুন

দ্য ওয়াল ব্যুরো: বিমান বসু (Biman Basu), মহম্মদ সেলিম (Md Salim) ও শতরূপ ঘোষের (Shatarup Ghosh) বিরুদ্ধে আগেই মানহানির মামলা করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh Defamation case)। এবার সেই মামলায় তিন বাম নেতাকে সমন পাঠাল নিম্

বিমান-সেলিম-শতরূপকে সমন আদালতের, কুণালের মামলায় হাজিরা দিতে হবে ১৩ জুন

শেষ আপডেট: 29 April 2023 10:32

দ্য ওয়াল ব্যুরো: বিমান বসু (Biman Basu), মহম্মদ সেলিম (Md Salim) ও শতরূপ ঘোষের (Shatarup Ghosh) বিরুদ্ধে আগেই মানহানির মামলা করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh Defamation case)। এবার সেই মামলায় তিন বাম নেতাকে সমন পাঠাল নিম্ন আদালত। আগামী ১৩ জুন এই তিন নেতাকেই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন কুণাল ঘোষ মামলা করেছিলেন? শতরূপের গাড়ি কাণ্ড ঘিরেই এই তরজার সূত্রপাত। সিপিএম নেতা শতরূপের ২২ লাখের গাড়ি নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছিলেন কুণাল। তার উত্তর দিতে আলিমুদ্দিন স্ট্রিটে বসে সাংবাদিক বৈঠকে কুণালকে ব্যাপক আক্রমণ করেন শতরূপ। সেখানে বেশ কিছু বিতর্কিত কথাও বলেন তরুণ সিপিএম নেতা। সেই প্রসঙ্গেই শতরূপের বিরুদ্ধে মানহানি মামলা করেন কুণাল।

বিমান বসু ও মহম্মদ সেলিমের বিরুদ্ধে কেন মামলা করা হয়েছিল? সেই প্রসঙ্গে কুণাল বলেছিলেন, ওঁদের অনুমতি ক্রমেই আলিমুদ্দিন থেকে শতরূপ সাংবাদিক বৈঠক করেছিলেন তাই ওঁদেরও দায় আছে।

কুণাল প্রথমে ওই তিন বামনেতাকে আইনি নোটিস পাঠান। কিন্তু সেই নোটিসের জবাব না পেয়েই আদালতে যান তিনি। আদালত আগেই কুণালের মামলা গ্রহণ করেছিল। সেই মামলার শুনানিতে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র। কুণাল বলেন, 'আমি প্রথমেই মামলা করিনি। আগে ক্ষমা চাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু সেই চিঠির জবাব না আসেনি। এখন দেখি কীভাবে সমন এড়িয়ে যান।'

আদালতের এই সমন প্রসঙ্গে শতরূপ বলেন, 'চোর আগে নিজের মান প্রতিষ্ঠা করুক। তারপর তো মানহানির প্রশ্ন। আদালতে দেখা হবে।'

শতায়ু শিল্পী মঙ্গলাকান্তকে পা ছুঁয়ে প্রণাম অভিষেকের, জটিলেশ্বর মন্দিরে দু'জনের দেখা


```