Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kumortuli: ব্রিটিশ মিউজিয়ামে যাচ্ছে কুমোরটুলির কালী! কৌশিকের ছোঁয়ায় অনন্য সেই মূর্তি

দ্য ওয়াল ব্যুরো: কুমোরটুলি (Kumortuli), কলকাতার এই শিল্পের খনিতে প্রতিদিনই কোনও না কোনও বিস্ময় ঘটছে। নিত্য নতুন শিল্পের জন্ম নিচ্ছে এই খনির শিল্পীদের হাতে। তেমনই এক শিল্পী হলেন কৌশিক ঘোষ। কুমোরটুলির গলি দিয়ে ঢুকতে প্রথম দোকান। ছোট্ট দোক

Kumortuli: ব্রিটিশ মিউজিয়ামে যাচ্ছে কুমোরটুলির কালী! কৌশিকের ছোঁয়ায় অনন্য সেই মূর্তি

শেষ আপডেট: 29 May 2022 05:53

দ্য ওয়াল ব্যুরো: কুমোরটুলি (Kumortuli), কলকাতার এই শিল্পের খনিতে প্রতিদিনই কোনও না কোনও বিস্ময় ঘটছে। নিত্য নতুন শিল্পের জন্ম নিচ্ছে এই খনির শিল্পীদের হাতে। তেমনই এক শিল্পী হলেন কৌশিক ঘোষ। কুমোরটুলির গলি দিয়ে ঢুকতে প্রথম দোকান। ছোট্ট দোকানে তৈরি শিল্প এবার বিদেশের মাটিতে সাড়া ফেলে দিল। ফাইবার গ্লাস দিয়ে তৈরি কালীমূর্তি। জায়গা করে নিল ব্রিটিশ মিউজিয়ামে (British Museum)!

কুমোরটুলি (Kumortuli) থেকে প্রতিমার বিদেশ যাত্রা নতুন কোনও ঘটনা নয়। বিশ্বের যেকোন জায়গায় পুজো হলেই মূর্তির জন্য খোঁজ পড়ে কলকাতার কুমোর পাড়ায়। কিন্তু এবার সেই কুমোরপাড়ার শিল্পই স্থায়ীভাবে জায়গা করে নিল ব্রিটিশ মিউজিয়ামে। লন্ডনের এক পুজো কমিটির উদ্যোগে বিশ্বের এই ঐতিহ্যশালী সংগ্রহশালায় ফাইবার গ্লাসের ছোট্ট কালীমূর্তি শোভা পাবে।

তাঁর এই শিল্প এমন সম্মান পাওয়ায় খুশি কৌশিক। তাঁর কথায়, এমন হবে সেটা ভাবিনি। তবে লন্ডনের এক ক্যামলেন বলে এক পুজো কমিটি প্রথমে এই উদ্যোগটি নেয়। তারাই যোগাযোগ করে ব্রিটিশ মিউজিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে। তারপর সেখান থেকে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

গত ১৭ মে উদ্বোধন হয়েছে এই মূর্তির। বিট্রিশ সংগ্রহশালায় উদ্বোধনের দিন শিল্পী স্বয়ং উপস্থিত ছিলেন। এই সম্মান শুধু কৌশিকের নয়, গোটা কুমোরটুলির (Kumortuli), গোটা বাংলার।

'বিয়ে নয়, আরও পড়তে চাই'! বিধায়কের দরবারে কাতর আর্তি জুলেখার, ভিজল চোখ


```