Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিপুল ভিড় এবং সুন্দর ব্যবস্থাপনা-- দুই মিলিয়ে গিনেস বুকে নাম উঠল কুম্ভমেলার

দ্য ওয়াল ব্যুরো: কুম্ভমেলায় বিপুল সংখ্যায় ভক্তদের সমাগম নতুন নয়। প্রায়ই রেকর্ড অঙ্ক স্পর্শ করে এই সংখ্যা৷ তবে এই বারের রেকর্ড নাম তুলে ফেলল গিনেস বুকেও! সবে শেষ হওয়া প্রয়াগরাজ অর্ধ কুম্ভ এবছর একাধিক রেকর্ড করেছে বলে সূত্রের খবর। তার মধ্যে

বিপুল ভিড় এবং সুন্দর ব্যবস্থাপনা-- দুই মিলিয়ে গিনেস বুকে নাম উঠল কুম্ভমেলার

শেষ আপডেট: 5 March 2019 04:32

দ্য ওয়াল ব্যুরো: কুম্ভমেলায় বিপুল সংখ্যায় ভক্তদের সমাগম নতুন নয়। প্রায়ই রেকর্ড অঙ্ক স্পর্শ করে এই সংখ্যা৷ তবে এই বারের রেকর্ড নাম তুলে ফেলল গিনেস বুকেও! সবে শেষ হওয়া প্রয়াগরাজ অর্ধ কুম্ভ এবছর একাধিক রেকর্ড করেছে বলে সূত্রের খবর। তার মধ্যে রয়েছে ভিড় নিয়ন্ত্রণ, প্রচুর মানুষের জন্য শৌচাগার, মেলার পরিচ্ছন্নতা, এবং বিশাল সংখ্যায় সাধারণ ভক্তদের সমাগম৷ প্রতি ১২ বছরে একবার পূর্ণকুম্ভের তিথিতে মেলা বসে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ, হরিদ্বার, নাসিকে৷ একই ভাবে প্রতি ছ’বছের অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ৷ ২০১৩ সালের পরে আবার ২০১৯-এর ১৫ জানুয়ারি শুরু হয়েছিল কুম্ভমেলা৷ ২০১৩ সালে প্রায় ১২ কোটি মানুষ এই মেলায় এসেছিলেন৷ সূত্রের খবর, এবারে পূণ্যার্থী সমাগমের সংখ্যাটা সেটা ছাড়িয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশ সরকার এই কুম্ভমেলার ভিড় নিয়ন্ত্রণ, স্বচ্ছতার জন্য প্রচুর ব্যবস্থা নিয়েছিলেন। এবং সেই কারণেই গিনেস বুকে নাম তোলার সম্মান এসেছে বলে দাবি বিজেপি সরকারের৷ সূত্রের খবর, ২০১৩ সালে কুম্ভমেলার জন্য সরকার খরচ করেছিল প্রায় ১,৩০০ কোটি টাকা৷ সেই অঙ্কটায় যোগী-মোদী সরকারের আমলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪,২৩৬ কোটি টাকায়৷ এই টাকার মধ্যে ২০০০ কোটি টাকা দিচ্ছে যোগী সরকার৷ বাকি অর্থ দিচ্ছে কেন্দ্র।

```