Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kumartuli: করোনামুক্তি, হেরিটেজ স্বীকৃতি, আগেভাগেই প্রতিমা তৈরির তোড়জোড় কুমোরপাড়ায়

দ্য ওয়াল ব্যুরো: রথের রশিতে টান পড়তে এখনও বেশ কয়েকদিন দেরি। তা সত্ত্বেও প্রতিমা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে কুমোরটুলিতে (Kumartuli)। শিল্পীরা জানাচ্ছেন, বহু বছর পর এত তাড়াতাড়ি বায়না শুরু হয়েছে। ইতিমধ্যেই বাড়ির পুজোগুলোর বেশিরভাগেরই অর্ডার এ

Kumartuli: করোনামুক্তি, হেরিটেজ স্বীকৃতি, আগেভাগেই প্রতিমা তৈরির তোড়জোড় কুমোরপাড়ায়

শেষ আপডেট: 24 May 2022 05:53

দ্য ওয়াল ব্যুরো: রথের রশিতে টান পড়তে এখনও বেশ কয়েকদিন দেরি। তা সত্ত্বেও প্রতিমা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে কুমোরটুলিতে (Kumartuli)। শিল্পীরা জানাচ্ছেন, বহু বছর পর এত তাড়াতাড়ি বায়না শুরু হয়েছে। ইতিমধ্যেই বাড়ির পুজোগুলোর বেশিরভাগেরই অর্ডার এসে গেছে। বিদেশের প্রতিমার প্রচুর অর্ডার এসেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ঠাকুর চলেও গেছে।

সাধারণত রথযাত্রার দিন বায়না করা হয় দুর্গা ঠাকুরের। সেদিন থেকেই শুরু হয় প্রতিমায় মাটি দেওয়া। কিন্তু এবছর আগেভাগেই তা শুরু করেছেন মৃৎশিল্পীরা। এর অন্যতম কারণ হিসেবে তাঁরা জানাচ্ছেন, গতবছরও পুজোয় করোনাবিধি মানতে হয়েছে। এবছর একপ্রকার করোনামুক্ত পুজো হবে। পাশাপাশি ইউনেস্কো বাংলার পুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। যে কারণে বাড়তি উন্মাদনা থাকবে পুজোকে ঘিরে। তাই আগেভাগেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন তাঁরা।

মন্টি পাল এখন ব্যস্ত বেলেঘাটার বিধায়ক পরেশ পালের অর্ডার দেওয়া মহত্মা গান্ধী ও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির কাজে। কুড়ি ফুট উচ্চতার বিশালাকার ওই মুর্তি দুটি বসানো হবে শিয়ালদহে এনআরএস হাসপাতালের সামনে। দুর্গার অর্ডার নিয়ে মন্টি পাল বললেন, 'দিন কয়েক আগেই আমার তৈরি দুটো ফাইবার গ্লাসের প্রতিমা লস এঞ্জেলস গিয়েছে। এবছর অর্ডার ভালই।'

সনাতন পালের গোলায় গিয়ে দেখা গেল বেশ বড় প্রতিমা তৈরি হচ্ছে। সেখানকার কারিগর বললেন, 'গত বছর পুজোর বাজেট কম ছিল। তাই সাইজে ছোট প্রতিমা তৈরি হয়েছে বেশি। এবছর ফের বড় প্রতিমার অর্ডার আসছে।

'আমেরিকা, ইংল্যান্ডের মতো চিনেও বহু জায়গায় দুর্গাপুজো হয়। আগে বেশিরভাগ ঠাকুরই কুমোরটুলি থেকে যেত। কিন্তু এখন চিনারা নিজেরাই প্রতিমা তৈরি করছে।' একথা বললেন চায়না পাল। তাঁর একটি প্রতিমা ইতিমধ্যেই মধ্যপ্রদেশ পাড়ি দিয়েছে। লন্ডনের একটা অর্ডার এসেছিল। কিন্তু তিনি ফাইবার গ্লাসের কাজ করেন না তাই না করে দিয়েছেন। তবে তাঁর কাছে চিনের অর্ডার আসবে বলে জানিয়েছেন তিনি।

তবে সবকিছু ঠিকঠাক থাকলেও একটা সমস্যা শুরু হয়েছে এবছর। গত দু'বছর করোনার জন্য বাইরে কাজের জন্য যাননি বেশিরভাগ কারিগর। যেকারণে কাজের লোকের অভাব হয়নি। এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় বহু কারিগর পাড়ি জমিয়েছেন মুম্বই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ। ওইসব জায়গায় মজুরি বাংলার থেকে বেশি। তাই কারিগরের সঙ্কট তৈরি হতে পারে বলেও আশঙ্কা মৃৎশিল্পীদের।

শাসক দলের হাতে দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধার করল সিপিএম


```