Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kumartuli: বিদেশ থেকে শতাধিক দুর্গা প্রতিমার বায়না এসেছে পটুয়াপাড়ায়! করোনার পরে রেকর্ড ভাঙা বিক্রি

দ্য ওয়াল ব্যুরো: দু'বছর করোনা ও লকডাউনের জেরে থমকে ছিল সমস্ত ক্ষেত্রই। বহু মানুষের রোজগার বন্ধ হয়ে গেছিল। হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল দিনের পর দিন। কুমোরটুলিতেও (Kumartuli) তেমনটাই হয়েছিল। পটুয়াপাড়ায় ঝাঁপ পড়েছিল এতগুলো দিন। করোনার কামড়ে

Kumartuli: বিদেশ থেকে শতাধিক দুর্গা প্রতিমার বায়না এসেছে পটুয়াপাড়ায়! করোনার পরে রেকর্ড ভাঙা বিক্রি

শেষ আপডেট: 20 May 2022 09:50

দ্য ওয়াল ব্যুরো: দু'বছর করোনা ও লকডাউনের জেরে থমকে ছিল সমস্ত ক্ষেত্রই। বহু মানুষের রোজগার বন্ধ হয়ে গেছিল। হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল দিনের পর দিন। কুমোরটুলিতেও (Kumartuli) তেমনটাই হয়েছিল। পটুয়াপাড়ায় ঝাঁপ পড়েছিল এতগুলো দিন। করোনার কামড়ে কোথায় বা পুজো, কোথায় বা মূর্তি।

কিন্তু করোনা পিছু হঠার সঙ্গে সঙ্গে খেলা ঘুরেছে। এবছর কুমোরটুলি যেন আবার আগের মতো ব্যস্ততায় ফিরছে। এখন মে মাস। দুর্গাপুজোর বাকি আর মাস পাঁচেক। অনেক বড় পুজোরই কাজ শুরু হয়ে গেছে, বরাত পৌঁছে গেছে কুমোরটুলিতে। শহরের বিভিন্ন পুজো কমিটি ইতিমধ্যেই বায়না করেছে। কিন্তু কুমোরটুলিতে (Kumartuli) এবছর আরও একটি বড় খুশির ব্যাপার হল, বিদেশ থেকে পাওয়া অসংখ্য অর্ডার। রেকর্ড সংখ্যক দুর্গাপ্রতিমা বিদেশে পাড়ি দিচ্ছে।

Covid Impact: Artisans At Kolkata's Kumartuli Fear No Income In Coming  Festive Season

কেন কুমোরটুলিতে (Kumartuli) হঠাৎ এমন ব্যস্ততা?

মাস কয়েক আগেই ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। ফলে বিদেশে এবছর দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে। তারই ফল পাচ্ছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। এবছর কুমোরটুলির বিভিন্ন স্টুডিওর শতাধিক মূর্তি যাচ্ছে আমেরিকা, জাপান, দুবাই, ইতালি, ম্যাঞ্চেস্টার, জার্মানি-- ইত্যাদি বিভিন্ন দেশে। সব মিলিয়ে, স্বস্তির শ্বাস ফেলছেন শিল্পীরা।

Idol Makers of Famed Kumartuli Hope for Brisk Business This Durga Puja to  Tide Over Crisis | NewsClick

যেমন শিল্পী কৌশিক ঘোষের পরিবার। বংশ পরম্পরায় প্রতিমাশিল্পের সঙ্গে জড়িয়ে তাঁরা। তাঁর তৈরি প্রতিমাই সবথেকে বেশি সংখ্যায় যায় বিদেশে। এবছর তাঁর তৈরি ৩৫টি ঠাকুর বিদেশে যাচ্ছে। গত বছরের তুলনায় এবছর পরিস্থিতি অনেকটাই ভাল বলে মানছেন তিনি। তথ্য বলছে, করোনার আগে কুমোরটুলি (Kumartuli) থেকে ৬০-৭০টা ঠাকুর বিদেশে যেত। গত বছর মেরেকেটে বাইরে গেছিল ২৫-৩০টি ঠাকুর। সেখানে এবছর একশোর বেশি ঠাকুর বিদেশে যাচ্ছে।

Making Gods: Exploring Calcutta's Kumartuli District - Travelogues from  Remote Lands

তবে এ বছর কাজের বাজেটও বেড়ে গিয়েছে খানিকটা। পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দাম বেড়েছে ঠাকুর তৈরির কাঁচামালের। খরচ বেড়েছে প্রতিমা বিদেশে পাঠানোর আনুষঙ্গিক খরচও। সেই হিসেবে দামও বাড়াতে হয়েছে। কিন্তু মৃৎশিল্পীদের আশা, ন্যায্য দাম তাঁরা পাবেন।

বয়স মাত্র আড়াই, গড়গড়িয়ে বলে কয়েকশো দেশ, রাজ্য, পশু, ফলের নাম! রেকর্ড গড়েছে মুর্শিদাবাদের 'গুগল বয়'


```