
শেষ আপডেট: 20 March 2022 10:54
দ্য ওয়াল ব্যুরো: একদিকে ভুবন বাদ্যকর অন্যদিকে পুষ্পা। পাশেই লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ি, সন্ধ্যা মুখোপাধ্যায়। গোপাল পুজোয় বিভিন্ন মূর্তিতে জমজমাট কুমোরটুলি (Kumartuli)। পুজো শেষ হয়ে গেলেও মূর্তি দেখতে ভিড় জমছে।

খুব ধুমধাম করে গোপাল পুজো হয় কুমোরপাড়ায়। সেইসঙ্গে হয় কালীপুজো। সেখানকার স্বাধীন সঙ্ঘের পুজোয় এবার চমক দিতেই ভুবন বাদ্যকরের মূর্তি তৈরি করেছেন শিল্পী পরিমল পাল। একটি ছবি দেখে হুবহু মাটির মূর্তিটি বানিয়েছেন তিনি।

বিশ্বজুড়ে ভাইরাল 'কাঁচা বাদাম' গান৷ টলিউড থেকে বলিউড, অভিনেতা-অভিনেত্রীরা কোমর দুলিয়েছেন ভুবন বাদ্যকরের গানে৷ স্বাভাবিকভাবেই এই মূর্তি নিয়েও কৌতূহল অনেকের।

অন্যদিকে তৈরি হয়েছে পুষ্পা ছবির অল্লু অর্জুনের মূর্তি। শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে প্রয়াত বাপ্পি লাহিড়ি লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

শিল্পী দীপঙ্কর পাল বললেন, 'প্রতিবছরই নতুনত্ব কিছু করার চেষ্টা করি। এবছর এই মূর্তিগুলো দেখতে অনেক ভিড় হয়েছে। মূর্তিগুলো আমরা বিসর্জন দেব না। অন্য কোনও ক্লাব পুজোয় সাজানোর জন্য নিতে চাইলে দিয়ে দেব।'

অভিষেকের বাঁ চোখের নীচে অস্ত্রোপচারের ক্ষত, সোমবার হাজিরা দেবেন ইডি দফতরে