Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার নয়, বুধে মসনদে পা রাখবেন কুমারস্বামী

দ্য ওয়াল ব্যুরো: বাংলা প্রবাদে আছে ‘মঙ্গলে ঊষা, বুধে পা...।’ আর সেই প্রবাদই মিলতে চলেছে কর্নাটকের মাটিতে। একের পর এক নাটক শেষে গতকাল, শনিবারই ঠিক হয়ে যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবগৌড়া পুত্র কুমারস্বামী। ৫৫ ঘণ্টা মুখ্যমন্ত্রী থাকার পর প্রয়োজন

সোমবার নয়, বুধে মসনদে পা রাখবেন কুমারস্বামী

শেষ আপডেট: 29 April 2023 06:14

দ্য ওয়াল ব্যুরো: বাংলা প্রবাদে আছে ‘মঙ্গলে ঊষা, বুধে পা...।’ আর সেই প্রবাদই মিলতে চলেছে কর্নাটকের মাটিতে। একের পর এক নাটক শেষে গতকাল, শনিবারই ঠিক হয়ে যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবগৌড়া পুত্র কুমারস্বামী। ৫৫ ঘণ্টা মুখ্যমন্ত্রী থাকার পর প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে না পেরে রণে  ভঙ্গ দেন ইয়েদুরাপ্পা। ঠিক হয়ে যায় সোমবারই শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু জোট শরিক কংগ্রেসের অনুরোধে পিছিয়ে গেল শপথগ্রহণ। কংগ্রেসের তরফে জনতা দল সেকুলারকে জানানো হয় সোমবার, ২১ মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিন। তাই ওই দিন না করে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেয় কংগ্রেস। পরিবর্তিত দিন হিসেবে বুধবার কর্নাটকের রাজভবনে শপথ নেবেন কুমারস্বামী। পিতা-পুত্রের আমন্ত্রণে কর্নাটক সফর নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য বঙ্গ পুরস্কার দেওয়ার দিনও সোম্বারের পরিবর্তে করা হয় বুধবার। শপথ গ্রহণ পিছিয়ে যাওয়ায় মমতা কী করবেন কবেই বা হবে বঙ্গ পুরস্কার অনুষ্ঠান রবিবার সকাল অবধি সে বিষয়ে কিছু জানা যায়নি।

```