Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী-দেবগৌড়া বোঝাপড়া ঘিরে জল্পনা, কর্নাটকে ফের কিং হতে চান কুমারস্বামী

দ্য ওয়াল ব্যুরো: রাত ফুরোলেই কর্নাটক বিধানসভার নির্বাচনের ভোট গণনা শুরু হবে (Kumaraswamy wants to be elected again in Karnataka)। প্রথমসারির যে দশটি সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তারমধ্যে চারটিতে আসন প্রাপ্তিতে কংগ্রেসকে প্রথম স্থ

মোদী-দেবগৌড়া বোঝাপড়া ঘিরে জল্পনা, কর্নাটকে ফের কিং হতে চান কুমারস্বামী

শেষ আপডেট: 12 May 2023 12:22

দ্য ওয়াল ব্যুরো: রাত ফুরোলেই কর্নাটক বিধানসভার নির্বাচনের ভোট গণনা শুরু হবে (Kumaraswamy wants to be elected again in Karnataka)। প্রথমসারির যে দশটি সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তারমধ্যে চারটিতে আসন প্রাপ্তিতে কংগ্রেসকে প্রথম স্থানে রেখে ত্রিশঙ্কু বিধানসভার কথা বলা হয়েছে। চারটিতে দাবি করা হয়েছে, সরকার গডা়র ম্যাজিক সংখ্যা ১১৩টির বেশি আসন কংগ্রেস পাবে। অর্থাৎ অন্য দলের সমর্থন ছাড়াই সরকার গড়বে হাত শিবির। বাকি দু’টিকে ত্রিশঙ্কু বিধানসভার কথা জানিয়ে বলা হয়েছে সবচেয়ে বেশি আসন পাবে বিজেপি (speculation regarding Trishanku government)। অর্থাৎ ১০টির মধ্যে ছয়টিতে ত্রিশঙ্কু বিধানসভার কথা বলা হয়েছে। তৃতীয় দল জেডিএস ২০-২৫টি আসন পেয়ে তৃতীয় স্থান দখল করে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হবে, এমনটাই উঠে এসেছে অধিকাংশ সমীক্ষায়।

এই পরিস্থিতিতে জেডিএস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী শুক্রবার জানান, যে দল তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেবে, জেডিএস তাদের সঙ্গে হাত মেলাবেন তিনি। তিনি স্পষ্ট করে দেন, কংগ্রেস বা বিজেপি, কেউই পরম মিত্র কিংবা চরম শত্রু নয় তাঁর কাছে। শর্ত একটাই, তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে হবে। শুক্রবার বেঙ্গালুরুতে এই কথা বলে কুমারস্বামী উড়ে গিয়েছেন সিঙ্গাপুরে। আজ সেখানে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শনিবার সকালের বিমানে রাজ্য ফিরে আসবেন।

কুমারস্বামী এর আগে দু’বার কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমবার ২০০৬ সালে। সেবার বিজেপির সঙ্গে বোঝাপড়া করে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করেন এই জেডিএস নেতা। দ্বিতীয়বার ২০১৮-তে, কংগ্রেসের সমর্থনে। সেবার জেডিএস ৩৭টি আসন জিতেছিল। বৃহত্তম দল বিজেপি ১০৪টি আসনে জিতে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে সরকার গড়লেও পাঁচদিনও টেকেনি। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় ইয়েদুরাপ্পা পদত্যাগ করেন। কংগ্রেসের সমর্থনে সরকার গড়েন কুমারস্বামী।

জেডিএস মনে করছে এবারও ২০১৮-এর পুনরাবৃত্তি হতে চলেছে। কুমারস্বামী তাই খোলাখুলি জানিয়ে দিয়েছেন, কংগ্রেস বা বিজেপি, কোনও একটা দলকে পাশে পেলেই হল। তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেওয়ার প্রশ্নে যে কোনও দলের সঙ্গেই বোঝাপড়া হতে পারে।

কিন্তু কুমারস্বামীর বাবা, প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস প্রধান দেবগৌড়া কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চান না। তাঁর পছন্দ বিজেপি। ভোট গ্রহণের আগেই নিজের এই অভিমত জানিয়ে রেখেছেন দেবগৌড়া। ২০১৮-র সরকারের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদের ঘর সামলাতে পারে না, তাদের সঙ্গে কীভাবে বোঝাপড়া হতে পারে! কুমারস্বামীর সরকার দেড় বছরের মাথায় আস্থা ভোটে হেরে গিয়েছিল কগ্রেসের ১৭ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায়।

তবে রাজনৈতিক মহলের খবর, বিষয় শুধুই ২০১৮ নয়। আসলে দেবগৌড়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাঁরা একে-অপরের প্রশংসা করে থাকেন। এমনকী কর্নাটকের এই নির্বাচনে মোদী দেবগৌড়ার পরিবারকে রাজনীতির প্রাইভেট লিমিটেড বলে সমালোচনা করলেও দেবগৌড়া গোড়ায় রা কাড়েননি। দু-চারদিন পর বলেন, ‘মোদীজি দেশের প্রধানমন্ত্রী। উনি কিছু বললে পাল্টা মুখ খোলা ঠিক নয়।’ দেবগৌড়া বৃহস্পতিবারও স্পষ্ট করে দিয়েছেন, তাঁর দলের নামের সঙ্গে সেকুলার অর্থাৎ ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি থাকলেও ত্রিশঙ্কু বিধানসভায় জেডিএস বিজেপির পাশে থাকবে।

অন্যদিকে, শুক্রবার সকালে কুমারস্বামী বলেন, ‘আমার কাছে কংগ্রেস, বিজেপি, কোনও দলই অচ্ছুৎ নয়। আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে যে দল মেনে নেবে আমি তাদের হাত ধরব।’

রাহুলকে সাজা দেওয়া সেই বিচারক সুপ্রিম কোর্টের কাঠগড়ায়, বাতিল হল বেআইনি পদোন্নতি


```