Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মৃত্যুপুরী কোটা! বিষ খেয়ে আত্মহত্যা করল এক পড়ুয়া, চলতি বছরে প্রাণ গেল ২৫ জনের

দ্য ওয়াল ব্যুরো: কোটায় মৃত্যুমিছিল যেন থামার নামই নিচ্ছে না। ফের একবার পড়ুয়া আত্মহত্যার (Kota Suicide) কারণে সংবাদের শিরোনামে উঠে এল রাজস্থানের এই শহরটি (Kota)। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম থেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসে

মৃত্যুপুরী কোটা! বিষ খেয়ে আত্মহত্যা করল এক পড়ুয়া, চলতি বছরে প্রাণ গেল ২৫ জনের

শেষ আপডেট: 18 September 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো: কোটায় মৃত্যুমিছিল যেন থামার নামই নিচ্ছে না। ফের একবার পড়ুয়া আত্মহত্যার (Kota Suicide) কারণে সংবাদের শিরোনামে উঠে এল রাজস্থানের এই শহরটি (Kota)। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম থেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসেছিল বছর সতেরোর মেয়েটি। কিন্তু নানান চাপে সেই স্বপ্ন শেষ হয়ে গেল। বিষ খেয়ে আত্মহত্যা করল প্রিয়ম সিং!

উত্তরপ্রদেশের মৌ জেলার বাসিন্দা ছিল প্রিয়ম। গত বছর নিট-ইউজি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসেছিল সে। শহরের বিজ্ঞান নগর এলাকার একটি হস্টেলে থাকত সে। আর পাঁচদিনের মতো এদিনও কোচিং সেন্টারে গিয়েছিল প্রিয়ম। কিন্তু তার সহপাঠীরা দেখে, কোচিং সেন্টারে বাইরে বমি করছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রিয়মের।

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার (Kota Suicide) কেস। পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, সেই রিপোর্ট হাতে এলেই আরও বিস্তারিত জানা যাবে। এই নিয়ে কোটায় চলতি বছরে ২৫ জন পড়ুয়া আত্মহত্যা করল।

প্রতিবছর লাখ লাখ পড়ুয়া নিজেদের জীবন গড়তে কোটায় আসে। কোটা ফ্যাক্টরিতে নিত্যদিন তৈরি হচ্ছে তারা। এই কোটার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক সাফল্যের গল্প। কিন্তু সেই সাফল্যের গল্পের সঙ্গে জুড়ে রয়েছে আরও এক অভিশপ্ত কাহিনি। প্রায়ই কোনও না কোনও পড়ুয়া হার মানছে জীবন যুদ্ধে।

মৃত্যুমিছিল আটকাতে কোটার হস্টেলগুলোতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা আটকাতে সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হয়েছে (Kota spring fan)। বারান্দা কিংবা ছাদ থেকে ঝাঁপ দেওয়া রুখতে লোহার জাল লাগানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যত দিন যাচ্ছে, ছাত্রমৃত্যুর ঘটনা কমার বদলে বেড়েই চলেছে কোটায়।

আরও পড়ুন: মহিলাদের জন্য আসন সংরক্ষণ বিলে অনুমোদন পেল মোদীর মন্ত্রিসভায়!


```