Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শ্রীনগরে এলে ঝাঁঝরা করে দেব’, পাকিস্তান থেকে হুমকি ফোন রাজস্থানের সাইক্লিস্টকে

দ্য ওয়াল ব্যুরো: পর পর হুমকি ফোন এসেছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত ফোনই নাকি এসেছে পাকিস্তান থেকে। এমনই অভিযোগ জানিয়েছেন রাজস্থানের কোটার এক সাইক্লিস্ট। নিজের দল নিয়ে আগামী মাসেই শ্রীনগরে একটি ট্যুর করার কথা ছিল তাঁর। হুম

‘শ্রীনগরে এলে ঝাঁঝরা করে দেব’, পাকিস্তান থেকে হুমকি ফোন রাজস্থানের সাইক্লিস্টকে

শেষ আপডেট: 4 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পর পর হুমকি ফোন এসেছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত ফোনই নাকি এসেছে পাকিস্তান থেকে। এমনই অভিযোগ জানিয়েছেন রাজস্থানের কোটার এক সাইক্লিস্ট। নিজের দল নিয়ে আগামী মাসেই শ্রীনগরে একটি ট্যুর করার কথা ছিল তাঁর। হুমকি ফোনের পরে সেই ট্যুর তো বাতিল হয়েছেই, নিজার ও তাঁর পরিবারের উপর সন্ত্রাসবাদী হামলার আশঙ্কাও করছেন সাইক্লিস্ট। কোটার ইন্দ্রবিহারের বাসিন্দা নিখিল পাল। পুলিশকে জানিয়েছেন, ৩০ জনের একটি দল নিয়ে তাঁর শ্রীনগরে যাওয়ার কথা ছিল আগামী ১৫ নভেম্বর। শ্রীনগর থেকে সাইকেল চালিয়ে কন্যাকুমারী পর্যন্ত পরিক্রমার পরিকল্পনা ছিল তাঁদের। মাঝে বিভিন্ন রাজ্যে নানারকম কর্মসূচিও ছিল। প্রথম ফোনটা আসে ২১ সেপ্টেম্বর। প্রথমে বিশেষ পাত্তা দিতে চাননি নিখিল। ভুয়ো কল ভেবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পর পর ক’দিন একই নম্বর থেকে ফোন আসায় এবং একই কণ্ঠস্বরের হুমকি শুনে শেষমেশ জওহর নগর থানায় অভিযোগ দায়ের করেন। সাইক্লিস্টের দাবি, প্রতিবারই ফোনে ওপারের কণ্ঠস্বর তাঁকে হুমকি দেয়, “শ্রীনগরের ধারে কাছে দেখলে গুলিতে ঝাঁঝরা করে দেব।” হোয়াটসঅ্যাপ কলও করা হয় তাঁকে। গত বৃহস্পতিবার একটি নম্বর থেকে তাঁকে শেষবার ফোন করা হয়েছিল। নিখিল জানিয়েছেন, ট্রু-কলারে তিনি দেখেন, সেটা পাকিস্তানের নম্বর। জওহর নগর থানার স্টেশন হাউস অফিসার পরমেন্দ্র রাওয়াত বলেছেন, নম্বরটা সত্যি না ভুয়ো সেটা যাচাই করা হচ্ছে। নিখিল পাল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত সাইকেলে চেপে কাশ্মীর থেকে কন্যাকুমারী যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন সাইক্লিস্ট।

```