Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জীবন-মৃত্যুর মধ্যে ফারাক কতটুকু? কলকাতার জমা জলে যুবকের বিদুৎস্পৃষ্টের সেই মুহূর্তের ছবি

জলজ্যান্ত একটা তরতাজা যুবক কীভাবে মুহূর্তের মধ্যে 'ডেডবডি'তে পরিণত হয়ে গেল, সামনে এল ১ মিনিট ৪২ সেকেন্ডের সেই মর্মান্তিক ভিডিও ফুটেজ। 

জীবন-মৃত্যুর মধ্যে ফারাক কতটুকু? কলকাতার জমা জলে যুবকের বিদুৎস্পৃষ্টের সেই মুহূর্তের ছবি

সেই মর্মান্তিক দৃশ্য।

শেষ আপডেট: 26 October 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক ঠিক কতখানি? জলজ্যান্ত একটা তরতাজা যুবক কীভাবে মুহূর্তের মধ্যে 'ডেডবডি'তে পরিণত হয়ে গেল, সামনে এল ১ মিনিট ৪২ সেকেন্ডের সেই মর্মান্তিক ভিডিও ফুটেজ। 

শুক্রবার বিকেল ৪টে ৪৬ মিনিট ৬ সেকেন্ড। তখনও সৌরভ গুপ্ত বেঁচে। ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোড ধরে ভাড়া বাড়িতে ফিরছিলেন তিনি। রাস্তায় হাঁটু সমান জল। প্যান্ট গুটিয়ে যেভাবে সকলে জমা জলের মধ্যে দিয়ে রাস্তা পেরোয় সেভাবে তিনিও গন্তব্যের দিকে এগোচ্ছিলেন। কে জানতো দু'পা দূরে মৃত্যু অপেক্ষা করছে!

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তা ধরে কয়েক পা এগানোর পরই আচমকা জলের মধ্যে পড়ে গেলেন তিনি। গোটা শরীরটা ছটফট করছে। কয়েক মুহূর্ত পরে তাও থেমে গেল! খবর পেয়ে পুলিশ এসে বিহারের বাসিন্দার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। 

ঘূর্ণিঝড় দানার দাপটে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশিরভাগ এলাকা। ভবানীপুরের ঘটনা সামনে আসতেই মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুধু ভবানীপুর নয়, জমা জলের আতঙ্ক তাড়া করে সমগ্র কলকাতাবাসীকে। গতবছর হরিদেবপুরে এভাবেই জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একজনের। তারও আগে জমা জলে মর্মান্তিক মৃত্যুর একাধিক নজির রয়েছে শহর কলকাতায়।

সামনে আসা সিসিটিভি ফুটেজ দেখে শিউড়ে উঠেছেন অনেকেই। টালিগঞ্জের স্কুল শিক্ষিকা সীমা দে, সল্টলেকের গৌতম রায়চৌধুরী কিংবা পর্নশ্রীর জয়দীপ গঙ্গোপাধ্যায়ের কথায়, "ভিডিওটা দেখার পর থেকে চোখের পাতা বন্ধ করলেই ওই দৃশ্যটা মনে পড়ছে। ভাবছি উপান্তর না থাকায় আমরাও অনেক সময় রাস্তার জমা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হই! কাল তো একই ঘটনা আমার সঙ্গেও ঘটতে পারে!"


```