Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে থাকলে হিন্দিতে কথা বলতে হবে! কলকাতা মেট্রোয় সহযাত্রীকে ধমকালেন তরুণী

বাংলায় কিছু বলছিলেন এক মহিলা। তার উত্তরে তরুণী দাবি করে বসেন, 'আপনি বাংলাদেশে নেই। ভারতে আছেন। পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। আপনার হিন্দিতে কথা বলা উচিত।'

ভারতে থাকলে হিন্দিতে কথা বলতে হবে! কলকাতা মেট্রোয় সহযাত্রীকে ধমকালেন তরুণী

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 22 November 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: 'আপনি বাংলাদেশে নেই, ভারতে আছেন। হিন্দিতে কথা বলতে হবে...' কলকাতা মেট্রোয় এক তরুণীর মুখ থেকে ভেসে এল এমন কথা। হ্যাঁ বাংলায়, কলকাতা মেট্রোয় এই ঘটনা ঘটে। যার নামেই বাংলা রয়েছে, সেখানেই সহযাত্রীকে হিন্দিতে কথা বলার পাঠ দিলেন হিন্দিভাষী তরুণী। সপক্ষে দিলেন যুক্তিও। যা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য। 

বাংলায় কিছু বলছিলেন এক মহিলা। তার উত্তরে তরুণী দাবি করে বসেন, 'আপনি বাংলাদেশে নেই। ভারতে আছেন। পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। আপনার হিন্দিতে কথা বলা উচিত। আপনি এদেশে থাকেন, ভারতে থাকেন। বাংলা জানেন আর হিন্দি জানেন না?' প্রত্যুত্তরে মহিলাকে বলতে শোনা যায়, 'আমি পশ্চিমবঙ্গে থাকি। এটা আমার জন্মভূমি, আপনার নয়। বাংলায় কথা বলার জন্য আপনি আমারই রাজ্যে দাঁড়িয়ে আমাকে অপমান করতে পারেন না।'

এখানেই শেষ নয়, এরপর তরুণীর পাল্টা দাবি, 'মেট্রোটা আপনার নয়। পশ্চিমবঙ্গও আপনার নয়।' মহিলা ফের বলেন, 'পশ্চিমবঙ্গ তো আমারই, মেট্রোটাও আমার। বাংলার করদাতাদের টাকায় এই মেট্রো হয়েছে। আপনার জন্মস্থানের কারও টাকায় হয়নি।'

তর্ক চলছে থাকে। মেট্রোর বাকি যাত্রীরাও তরুণীর মন্তব্যে যথেষ্ট বিরক্ত হন। আরও কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। 'বাংলাদেশ' নিয়ে করা মন্তব্যের জন্য অনেকেই চটে যান। তরুণীকে কথা শোনা থাকেন। এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

নেটিজেনদের একাংশ তরুণীকে আক্রমণ করেন। একজন লেখেন, 'মাত্র ৪৪ শতাংশ মানুষ দেশের হিন্দি বলেন। কী করে কেউ ভেবে নেয়, সকলে সেই ভাষাতেই কথা বলবে। খুবই নিম্ন মানসিকতা। অসম আমার জন্মভূমি। সেখানে আমি কখনওই হিন্দিতে কথা বলি না।' আরেকজন লেখেন,'মূর্খরাই শুধু মনে করেন, হিন্দি জাতীয় ভাষা। ভারতীয় হিসেবে দেশের সব ভাষাকেই সম্মান জানানো উচিত।'


```