Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেট্রোপলিটন বাইপাসে রাস্তার মধ্যেই গলার নলি কেটে তরুণীকে খুনের চেষ্টা

ঘটনায় তিনজনকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্তায় ওই তরুণী এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন।

মেট্রোপলিটন বাইপাসে রাস্তার মধ্যেই গলার নলি কেটে তরুণীকে খুনের চেষ্টা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 January 2025 23:11

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা। মেট্রোপলিটন বাইপাসে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ। ঘটনায় তিনজনকে আটক করেছে করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীকে প্রথমে মারধর করতে করতে গাড়ি থেকে নামানো হয়। ওই অবস্থায় এক পায়ে জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পালিয়ে আসছিলেন তরুণী। তখনই ফের পেছন থেকে এক যুবক এসে তাঁকে ধাওয়া করে প্রথমে হাতে কোপ মারে। তারপরেই তরুণীর গলার নলি কেটে দেয়। 

তরুণী ওই অবস্থাতেই একটি ওষুধের দোকানের দিকে এগিয়ে যান বলে জানান স্থানীয়রা। তখনই তাঁকে রক্তাক্ত অবস্থায় ট্যাক্সি করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরাই হামলাকারী যুবক ও তাঁর মাকে পাকড়াও করেন। পরবর্তীতে প্রগতি ময়দান থানার পুলিশ এলে ঘটনায় তিনজনকে আটক করে। 

ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল তা জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে নারী নিরাপত্তা নিয়ে। কারণ গোটা ঘটনাই ঘটেছে ভর সন্ধেবেলা, প্রকাশ্য রাস্তার মধ্যেই। 


```