Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মেডিক্যাল কলেজের মধ্যেই হাতুড়ি দিয়ে হামলা! স্বামীর প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ মহিলার

রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে।

মেডিক্যাল কলেজের মধ্যেই হাতুড়ি দিয়ে হামলা! স্বামীর প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ মহিলার

ফাইল ছবি

শেষ আপডেট: 3 March 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতার হাসপাতালের ভিতরে হামলার শিকার হলেন এক মহিলা! তাঁকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে আরেক মহিলারই বিরুদ্ধে। ঘটনায় শোরগোল। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আক্রান্ত মহিলা।

কলকাতা মেডিক্যাল কলেজে ঘটেছে এই মারাত্মক ঘটনা। অভিযোগকারিণীকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর প্রেমিকার বিরুদ্ধে! হামলায় তাঁর স্বামীও জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। এও আশঙ্কা, ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে তাঁর সঙ্গে। নিজের জন্য ন্যায়বিচার চেয়েছেন ওই মহিলা।

প্রিয়াঙ্কা বৈদ্য নামের ওই মহিলার স্বামী মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ (এমআর)। কাজের জন্যই তিনি কলকাতা মেডিক্যালে এসেছিলেন সোমবার সকালে। তাঁর পিছু পিছু সেখানে আসেন প্রিয়াঙ্কা। অভিযোগ, যিনি তাঁর ওপর হামলা করেছেন সেই তরুণী নিজেও বিবাহিত এবং সন্তান রয়েছে। এদিকে তাঁর সঙ্গেই তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাঁদের সম্পর্কের প্রমাণও নাকি রয়েছে তাঁর কাছে। প্রিয়াঙ্কার কথায়, ''আমি দুজনকে হাতেনাতে ধরেছিলাম। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে তাঁদের সঙ্গে শুধু কথা বলতে এসেছিলাম। কিন্তু তাঁরা আমার সঙ্গে কথা বলতে চায়নি। এরপর আমি যখন ওই তরুণীকে বাইরে ডেকে কথা বলতে চাই, তখন সে আমাকে গালিগালাজ করে এবং হঠাৎ করে হাতুড়ি দিয়ে আঘাত করে।''

তিনি আরও বলেন, ''তাঁর স্বামী সৌরভ খারাপ মানুষ ছিলেন না। তবে ওই তরুণীর পাল্লায় পড়েই এই অবস্থা হয়েছে। সাত বছরের বৈবাহিক সম্পর্ক থাকার পর এখন নাকি তাঁর সঙ্গে কথাই বলেন না সৌরভ।'' হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এংব অভিযোগের ভিত্তিতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আশ্বাস দিয়েছে। এদিকে, হামলার কারণে গুরুতর জখম হওয়ার পর হাসপাতালের ইএনটি বিভাগে প্রিয়াঙ্কার চিকিৎসা করা হয়।


```