দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে (calcutta airport) ক্যাব (cab) পেতে ভোগান্তি চলছেই। যাত্রীরা (passengers) গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন হয়রানির (harassment) শিকার হচ্ছেন বলে অভিযোগ। অ্যাপ ক্যাব চালকরা (app cab drivers) যাত্রীর গন্তব্য পছন্দ না হলে বুকিং বাতিল করে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে রাস্তায় যাত্রী তোলারও অভিযোগ উঠেছে।
এক যাত্রী জানিতেছেন, ক্যাব নিয়ে এই সমস্যা নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। বর্তমানে, অ্যাপ ক্যাব পরিষেবা হলুদ ক্যাবের চেয়েও খারাপ। হলুদ ক্যাব চালকদের এখনও গন্তব্য জিজ্ঞাসা করার অভ্যাস আছে এবং তারপর স্বাভাবিক ভাড়ার চেয়ে ৩০ টাকা বা ৫০ টাকা অতিরিক্ত নেয়। কিন্তু অন্তত তাঁরা গন্তব্যে পৌঁছে দেন। কিন্তু ক্যাব চালকরা জায়গা পছন্দ না হলে বুকিং ক্যানসেল করে দিচ্ছে। ওই যাত্রী জানিয়েছেন, তিনি এদিন এক ঘণ্টাতেও তিনি তাঁর বাড়ি পর্ণশ্রী ফিরতে পারেননি। তিনটে ক্যাব তাঁর গন্তব্য দেখে তাঁর বুকিং নাকচ করেছে।
আগে যাত্রী নাকচ করার বিষয়ে হলুদ ট্যাক্সি চালকদের বদনাম ছিল। যেকারণে শহরে অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবাগুলি জনপ্রিয় হয়। এরজন্য তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্রকে 'নো রিফিউজাল' প্রচার চালাতে হয়েছিল। কিন্তু এখন সেই রোগ অ্যাপ ক্যাবগুলিতেও ছড়িয়ে পড়েছে বলে যাত্রীদের অভিযোগ।
অন্য এক যাত্রী জানান, তিনি বিমানবন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে রাজারহাটের একটি হোটেলে যাওয়ার জন্য ক্যাব খুঁজছিলেন। তিনজন চালক তাঁকে নিয়ে যেতে অস্বীকার করে। একটু দূরে হলেই বাতিল হচ্ছে বুকিং।
বিমানবন্দরের এক ক্যাব চালক জানালেন, জ্বালানির দাম ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। কিন্তু সংস্থা কমিশন দিচ্ছে সেই সামান্যই। তাই লোকসান কমাতে যেসব জায়গায় যাতায়াতের পথে একাধিক যাত্রী পাওয়া যাবে, সেসব বুকিংই বেশি করে নেওয়া হচ্ছে।