Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরও কনকনে শীত পড়বে মঙ্গলবার থেকে, লম্বা ইনিংসের ইঙ্গিত হাওয়া অফিসের

কলকাতা কি লন্ডন হয়ে গেল! কনকনে ঠান্ডায় জমাটি শীত ফিরল তিলোত্তমায়। জেলায় জেলায় শীতের স্পেল।

আরও কনকনে শীত পড়বে মঙ্গলবার থেকে, লম্বা ইনিংসের ইঙ্গিত হাওয়া অফিসের

শেষ আপডেট: 18 December 2023 10:43

দ্য ওয়াল ব্যুরো: সকাল পৌনে ছ’টা। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ঘরের চৌকাঠ ছাড়িয়ে বাইরে পা রাখতেই রীতিমতো গুটিয়ে গেল শরীরটা। কনকনে ঠান্ডায় হাত-পা জমে যাওয়ার জোগাড়। মাথায় বাঁদর টুপি, গায়ে মোটা জ্যাকেট। তাতেও সামাল দেওয়া যাচ্ছে না। ‘শীতকাল কবে আসবে সুপর্না?’ বলে বাঙালি এতদিন গলা ফাটাচ্ছিল। মাঝ-ডিসেম্বরেই সেই আশা পূরণ হল। কলকাতা কি লন্ডন হয়ে গেল! কনকনে ঠান্ডায় জমাটি শীত ফিরল তিলোত্তমায়। জেলায় জেলায় শীতের স্পেল।

থার্মোমিটার কী বলছে? সকাল সাড়ে সাতটায় তাপমাত্রা দেখাচ্ছে ১৪ ডিগ্রি। কোথায় আবার ১৩ ডিগ্রির কাছাকাছি। শীতটা বেশ জাঁকিয়ে বসেছে। বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। ঘরে-বাইরে কোথাও যেন বাগে আনা যাচ্ছে না শীতটাকে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আরও ঠান্ডা পড়বে। মঙ্গলবারের মধ্যে পারদ নামবে আরও কিছুটা। শীত এবার লম্বা ইনিংস খেলতেই এসেছে। এল নিনোর বছরে ঠান্ডা পড়বে না বলে যারা ভবিষ্যৎবাণী করেছিল, তাদের মুখে এবার ঝামা ঘষে দিতে পারে শীত।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী রবিবার ছিল পৌষের প্রথম দিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এদিনই ছিল চলতি মরশুমে এখনও পর্যন্ত শীতলতম দিন। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর কারণে ডিসেম্বর গোড়ায় শীত একেবারে কমজোরি হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ওই সময় ২২-২৩ ডিগ্রি ছিল , যা ওই সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৬-৭ ডিগ্রি বেশি ছিল। সেই জায়গায় এখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি কম থাকছে।

উত্তর ভারত থেকে আসা শুষ্ক ও শীতল হাওয়া সক্রিয় আছে গত এক সপ্তাহ ধরেই। কলকাতায় এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। দক্ষিণবঙ্গের পশ্চিমাংশে একাধিক জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যায়।

পশ্চিমের জেলাগুলিতে এমনিতেও ঠান্ডা বেশি পড়ে। গত দুদিন ধরে শীত যেন দাঁত বসিয়ে দিচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। বুধবারের মধ্যে আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

পাহাড়ি জেলাগুলোতে পারদ কমছে দ্রুত। দার্জিলিং এখন কুয়াশামাখা। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন আরও নামবে তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকবে পাহাড়ি জেলাগুলো।

  ২২ ডিসেম্বর নাগাদ পূবালি বাতাস সক্রিয় হবে। সেক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকলে দক্ষিণবঙ্গে শীতের দাপটে ছেদ পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম হিমালয়ে কোনও  শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা এলে শীতের দাপটে ছেদ পড়তে পারে। তবে এখনও অবধি সেই পরিস্থিতি আসেনি।


```