Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্কসার্কাস, মেটিয়াবুরুজেও হকার উচ্ছেদ হচ্ছে না কেন? বড় প্রশ্ন শুভেন্দুর

রাজ্যের সমালোচনায় সরব আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীও।

 পার্কসার্কাস, মেটিয়াবুরুজেও হকার উচ্ছেদ হচ্ছে না কেন? বড় প্রশ্ন শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 26 June 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: ফুটপাত জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই মঙ্গলবার থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় হকার উচ্ছেদে নেমে পড়েছে পুলিশ প্রশাসন। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর প্রশ্ন, "বিধাননগর, হাতিবাগানের মতো রাজাবাজার, মেটিয়াবুরুজ, পার্কসার্কাসে হকার উচ্ছেদ করা হচ্ছে না কেন?" খানিক থেমে জবাবও দিয়েছেন শুভেন্দু নিজেই, "আসলে বিশেষ একটি জনগোষ্ঠীকে বাঁচাতেই ওই এলাকাগুলিতে হকার উচ্ছেদ করা হচ্ছে না।"

শুভেন্দু কিছুটা রাখঢাক রেখে বললেও এর আগে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল সরাসরি বলেন, "এন্টালি, ডায়মন্ড হারবার, খিদিরপুর, রাজাবাজার, মেটিয়াবুরুজ, পার্কসার্কাসে রোহিঙ্গাদের ফুটপাত দখল করে বসিয়েছে তৃণমূল। সেগুলো মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না। "

শুভেন্দুর অভিযোগ, লোকসভায় তৃণমূল ২৯টি আসনে জিতলেও কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ পুরসভা এলাকায় তৃণমূল কম ভোট পেয়েছে। সেই রাগ থেকেই শহরকে দখল মুক্ত করার নামে এই উচ্ছেদ করা হচ্ছে।

এভাবে বিনা নোটিসে হকারদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে শুভেন্দু বলেন, "শুনেছি, হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন৷ সিদ্ধান্ত পুর্নবিবেচনা না করলে বিরোধী দলনেতা হিসেবে হকারদের বলব, শুক্রবার থেকে উচ্ছেদ করতে এলে প্রতিরোধে নামুন৷ প্রয়োজনে আমিও রাজ্যের বুলডোজারের সামনে দাঁড়াব।"

এ ব্যাপারে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকীর অভিযোগ, "আবার হকার ভাইদের কাছ থেকে টাকা তোলার ধান্দা করছে তৃণমূল। যে জায়গায় উচ্ছেদ হচ্ছে তিনমাসের মধ্য সেখানে আবার নতুন হকাররা বসবেন। তৃণমূলের টাকা তুলতে সুবিধে হবে। সেজন্যই এই নাটক।"


```