Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেন দেরিতে এল দমকল, ফুঁসে উঠলেন তপসিয়ার বাসিন্দারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়। দমকলে খবর গেলেও ঠিক সময়ে আসতেই পারল না বলে অভিযোগ স্থানীয়দের।  

কেন দেরিতে এল দমকল, ফুঁসে উঠলেন তপসিয়ার বাসিন্দারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 20 December 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: তপসিয়ার বিএন রোডের ঝুপড়িতে বহু মানুষের ঠিকানা। প্রায় ২০০টি পরিবার এক লহমায় ভস্মীভূত হয়ে গেল শুক্রবার। বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকা আগুন লেগে যায় ওই বসতিতে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়। দমকলে খবর গেলেও ঠিক সময়ে আসতেই পারল না বলে অভিযোগ স্থানীয়দের।  

একাধিক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়াতে থাকে লেলিহান শিখা। পুলিশ পৌঁছে প্রাথমিক ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও একে একে পুড়ে যায় ঝুপড়ি, দোকান। বলাবলি হচ্ছিল দমকল কেন্দ্র ঘটনাস্থল থেকে মাত্র একশো মিটার দূরে। ততক্ষণে পাশের খাল থেকে পাম্পে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু সেই পাম্প খারাপ হয়ে যায়। 

আর এই পরিস্থিতিতে যাবতীয় গাফিলতির কথা উল্লেখ করে ক্ষোভে ফুঁসে ওঠেন ক্ষতিগ্রস্তরা। পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রগতি ময়দান থানার পুলিশ বিক্ষুব্ধ মহিলাদের গায়েও হাত তোলে বলে অভিযোগ। 

দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছে জানান, পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। আগুন অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলকর্মীরা। অথচ স্থানীয়দের বক্তব্য, ভয়াবহ পরিস্থিতি দেখেও প্রথমে দুটো দমকল পাঠানো হয়। তাও অনেক দেরি করে। বেগতিক দেখে আরও দমকল আনতে হয়। সেগুলো আসতে আসতেই পুরে ছাই হয়ে যায় ২০০টি ঝুপড়ি। 

সুজিত বসুর কথায়, 'ক্ষোভ হওয়া স্বাভাবিক। ক্ষতিগ্রস্তদের জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তা রাজ্য সরকার দেখবে।'


```