Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঞ্জয় ও সন্দীপ ছাড়াও হাসপাতালের চার জনের পলিগ্রাফ করবে সিবিআই, কোন যোগসূত্র মিলেছে তদন্তে

সঞ্জয় রায়কে ভোর চারটে নাগাদ সেমিনার হলে ঢুকতে এবং চারটে চল্লিশ নাগাদ বেরোতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। তরুণীর মত্যুর সময়ও ৪:১৫ থেকে ৪:৪০ বলে ধারণা করা হয়েছে। ফলে এই সঞ্জয় সত্যি বলছে কিনা, তা জানা সবচেয়ে জরুরি।

সঞ্জয় ও সন্দীপ ছাড়াও হাসপাতালের চার জনের পলিগ্রাফ করবে সিবিআই, কোন যোগসূত্র মিলেছে তদন্তে

আরজি করে সিবিআই।

শেষ আপডেট: 23 August 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের তদন্তে সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষের পাশাপশি, হাসপাতালের আরও চার জনের পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছে সিবিআই। সূত্রের খবর, ওই চারজন অপরাধের সঙ্গে জড়িত কিনা তা নির্ধারণ করতেই এই পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর পরীক্ষা করা হবে। 

প্রসঙ্গত, ৯ তারিখ সকালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের ক্ষতবিক্ষত ও ধর্ষিত দেহ উদ্ধারের ঘটনায় একমাত্র ও প্রধান অভিযুক্ত, ধত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি আগেই মিলেছে। সঞ্জয় রায়কে ভোর চারটে নাগাদ সেমিনার হলে ঢুকতে এবং চারটে চল্লিশ নাগাদ বেরোতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। তরুণীর মত্যুর সময়ও ৪:১৫ থেকে ৪:৪০ বলে ধারণা করা হয়েছে। ফলে এই সঞ্জয় সত্যি বলছে কিনা, তা জানা সবচেয়ে জরুরি।

তবে একা সঞ্জয় নয়, গতকাল, বহস্পতিবার জানা গেছে, প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ ও চার পড়ুয়ারও পলিগ্রাফ করতে চেয়েছে সিবিআই। এই সন্দীপ ঘোষকে আবার, আজ নিয়ে অষ্টম দিন একটানা ম্যারাথন জেরা করছে সিবিআই। মনে করা হচ্ছে, তাঁর বলা সমস্ত কথা সত্যি কিনা তা জানা জরুরি হয়ে উঠেছে এই তদন্তে। 

সিবিআই সূত্রের খবর, দু'জন প্রথম বর্ষের পিজিটি ডাক্তারের পলিগ্রাফ পরীক্ষা করা হবে, যাঁদের আঙুলের ছাপ ওই সেমিনার রুমে পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই ঘটনার রাতে তাঁরা দু'জনেই নিহত সেই তরুণীর সঙ্গে ডিউটিতে ছিলেন এবং ওই তরুণী সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার আগে একসঙ্গে রাতের খাবারও খেয়েছিলেন।

এছাড়াও একজন হাউসস্টাফের পলিগ্রাফ পরীক্ষা করা হচ্ছে, যাঁকে ঘটনার দিন দোতলা থেকে চারতলায় (সেমিনার রুম এই তলাতেই অবস্থিত) যেতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। এই তালিকায় রয়েছেন একজন ইন্টার্ন চিকিৎসকও, যিনি চারতলাতেই ছিলেন এবং রাতে বিশ্রাম করতে যাওয়ার আগে নিহত ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

সিবিআই সূত্রে যদিও খবর মিলেছে, নিহত ওই তরুণীর দেহের যে ডিএনএ মিলেছে, তাঁর যে মেডিক্যাল রিপোর্ট, তাতে এই চার ব্যক্তির সঙ্গে কোনও যোগসূত্র মেলেনি অর্থাৎ তাঁরা সরাসরি ধর্ষণে যুক্ত ছিলেন না বলেই মনে করা হচ্ছে। তবে সিবিআই জানতে চায়, যে তাঁরা ঘটনার পরে প্রমাণ হাপিস করা বা কোনওরকম ষড়যন্ত্রে জড়িত ছিলেন কিনা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পলিগ্রাফ টেস্ট এমন এক পরীক্ষা, এই টেস্ট চলার সময়ে যখন কোনও প্রশ্নের উত্তর দেন অভিযুক্ত, তখন তাঁর হার্টরেট, রক্তচাপ, নিঃশ্বাস-প্রশ্বাসের মতো বিভিন্ন শারীরিক বিষয়গুলি পরিমাপ করা হয়। মিথ্যে কথা বলার সময়ে এই প্যারামিটারগুলির হেরফের হয়, যা দেখে বোঝা যায়, টেস্টে অংশগ্রহণ করা ব্যক্তি মিথ্যে বলছেন কিনা। এই টেস্টে চার থেকে ছয়টি সেন্সর ব্যবহার করা হয়। পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয়। সেখানে এই সেন্সর থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয়। সেই গ্রাফ খুঁটিয়ে দেখেই বোঝা যায়, টেস্টে অংশগ্রহণকারী ব্যক্তি সত্যি বলছেন, নাকি মিথ্যে। তবে অনেকেই মনে করেন, প্রশ্নের উপরও এই টেস্টের নির্ভুলতা অনেক রকম বিষয়ের উপর নির্ভরশীল। সব মিলিয়ে ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে এতে। 


```