Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা ফ্ল্যাট! বাঘাযতীনের ঘটনায় বিস্মিত সকলে

কোনও বাড়ি বা আবাসনের একাংশ নয়, ভেঙে হেলে পড়ল গোটা বিল্ডিং!

কলকাতায় চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা ফ্ল্যাট! বাঘাযতীনের ঘটনায় বিস্মিত সকলে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 14 January 2025 16:11

প্রীতি সাহা

কলকাতায় ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা। তবে এবার কোনও বাড়ি বা আবাসনের একাংশ নয়, ধসে গিয়ে হেলে পড়ল গোটা বিল্ডিং! নেতাজি নগর থানা এলাকায় বাঘাযতীন হাসপাতাল থেকে কিছু দূরে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। একই সঙ্গে তাঁরা বিস্মিত। বহুতল হেলে যাওয়ার ঘটনায় কলকাতা পুরসভা মামলা দায়ের করবে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। তবে এটি করতে বারণ করেছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর আপত্তি আগ্রহ্য করেই এই কাজ হচ্ছিল বলে অভিযোগ। 

এই ফ্ল্যাটটি কমপক্ষে ১০ থেকে ১২ বছরের পুরনো বলে জানা গেছে। দুর্ঘটনার ছবি দেখে মনে হতেই পারে বহু বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। তবে স্বস্তির খবর, দুর্ঘটনার সময়ে গোটা বাড়িটি ফাঁকাই ছিল। এতএব মৃত্যু বা আহত হওয়ার কোনও খবর নেই। 

বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের চাঙড় উঠে গেছে বলে দেখা গেছে। স্থানীয় একাধিক বাসিন্দাদের কথায়, বহুতলে অনেক আগে থেকেই ফাটল লক্ষ্য করা গেছিল। কিন্তু সেইভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে যে প্রোমোটার বিল্ডিং তৈরির দায়িত্বে ছিলেন, তাঁরও খোঁজ শুরু হয়েছে এখন। 

অভিযোগ উঠছে, কমদামি বা নিকৃষ্টমানের সামগ্রী দিয়ে এই বহুতল তৈরি করা হয়েছিল। আর পুরসভার নিয়ম মেনেও তা তৈরি করা হয়নি। এই ঘটনা তারই পরিণতি। বাড়িটিতে দুর্ঘটনার সময়ে কেউ ছিল না বলে বড়সড় কোনও ঘটনা ঘটেনি। নাহলে অনেকের মৃত্যু হতে পারত চাপা পড়ে। 

এখন বহুতল এইভাবে হেলে থাকার জন্যও আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। তাঁদের আশঙ্কা যে কোনও সময়ে বহুতলটি পুরো ভেঙে পড়তে পারে তাঁদের বাড়ির ওপর। যদিও আশেপাশের বাড়ি থেকে স্থানীয়দের অন্যত্র সরানো হয়েছে। 


```