Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়া ময়দান থেকে সেক্টর-৫ মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না, তবে শীঘ্রই মিলবে সুখবর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয়েছে। এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো।

হাওড়া ময়দান থেকে সেক্টর-৫ মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না, তবে শীঘ্রই মিলবে সুখবর

শেষ আপডেট: 8 March 2024 13:05

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয়েছে। এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। গত বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রোর উদ্বোধন হলেও তা আপাতত সাধারণ যাত্রীরা চড়তে পারবেন না। রেলের তরফে জানান হয়েছে, যাত্রী পরিষেবা শুরু হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। তাহলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫-এর মেট্রো কবে থেকে চালু হচ্ছে? 

কলকাতা মেট্রো সূত্রে খবর মিলেছে, মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আমজনতার জন্য খুলে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের মেট্রোর দরজা। কিন্তু সম্পূর্ণ লাইনে যাতায়াত করতে গেলে এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে। বর্তমানে শিয়ালদহ থেকে সেক্টর ৫ মেট্রো চালু রয়েছে। আগামী কয়েকদিনেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট চালু হবে। তবে মাঝের অংশের কাজ এখনও কিছুটা বাকি। তাই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা অক্টোবর মাসের আগে চালু হওয়া সম্ভব না বলেই জানান হয়েছে। 

শিয়ালদহ থেকে সেক্টর ৫ মেট্রো চালু হওয়ার পর সাধারণ অফিস যাত্রীদের যে বিরাট সুবিধা হয়েছে তা আলাদা করে বলার কথা নয়। দক্ষিণ কলকাতার বেহালা, জোকা, টালিগঞ্জ সহ একাধিক অঞ্চলের মানুষকে আগে সেক্টর ৫ যেতে গেলে অনেক ঝক্কি পোহাতে হত। শুধুমাত্র বাস বা অটোর ভরসায় থাকতে হত তাঁদের।। এখন শিয়ালদহ গিয়ে সেখান থেকে মেট্রো ধরার সুবিধা মিলেছে। সময়ও আগের থেকে অনেক কম লাগছে। হাওড়ার বাসিন্দাদের ক্ষেত্রেও এই মেট্রো করিডর ব্যাপক সুবিধা দেবে। 

নদীর উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদী খাত থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে টানেল। সেখানেই মেট্রোর লাইন পাতা হয়েছে। জোড়া সুড়ঙ্গের ভেতর দিয়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৪.৮ কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের ৫২০ মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা নিয়ে। মেট্রে যে মুহূর্তে গঙ্গার নীচের সুড়ঙ্গে ঢুকবে সেই মুহূর্তেই একটি নীল আলো জ্বলে উঠবে। নীল এলইডি আলোই বোঝাবে যে মেট্রো গঙ্গার নীচে দিয়ে ছুটছে। 


```