Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'যাদের আরজি কর থেকে তাড়াতে চেয়েছিল তাদের রেজাল্ট ভাল হয়েছে', কী বোঝাতে চাইলেন কুণাল

আরজি কর (RG Kar) হাসপাতালে 'হুমকি সংস্কৃতি' চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু করে।

'যাদের আরজি কর থেকে তাড়াতে চেয়েছিল তাদের রেজাল্ট ভাল হয়েছে', কী বোঝাতে চাইলেন কুণাল

কুণাল ঘোষ

শেষ আপডেট: 27 April 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (RG Kar) হাসপাতালে 'হুমকি সংস্কৃতি' চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু করে। জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছিল ৫১ জনকে। তাঁদের মধ্যে চিকিৎসক ছাড়াও ছিলেন হাউসস্টাফ, ইন্টার্নেরা। 

কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল অভিযুক্তদের সাসপেন্ড করা হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫১ জনই হাই কোর্টের দ্বারস্থ হন। গত বছর ২২ অক্টোবর কলেজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। একসময় যাঁদের কুয়াম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল তাঁদেরই একাংশের নাকি রেজাল্ট ভাল হয়েছে। সেই খবর দিয়েছেন আবার কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা জানালেন, "যাদের হাসপাতাল থেকে তাড়াতে চেয়েছিল তাদেরই রেজাল্ট ভাল হয়েছে । কিন্তু যাদের সোনার টুকরো বলা হয়েছিল তারা যে ইমিটেশন সেটাও প্রমাণ হয়েছে।"

তিনি আরও বলেন, "ভাল ছেলে-মেয়েরা অ্যাসোসিয়েশন (ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন) করেছেন। ওই মেকি বিপ্লবীদের (পড়ুন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট) পেছনে ফেলে ভাল ফল করেছে। সামনেই নির্বাচন আছে। সেখানেও কিন্তু আরজি কর চাই। হাসপাতালের জালি টাকা তোলা বিপ্লবীদের উৎখাত না করলে অভয়ার আত্মা শান্তি পাবে না।"

বস্তুত, আরজি কর আন্দোলনের সময় হাসপাতালের জুনিয়র ডাক্তাররা একটি সংগঠন তৈরি করেছিলেন যার নাম জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কিন্তু ক'দিন পরই 'জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন' নামে পাল্টা আর একটি সংগঠন গড়ে ওঠে। যার সদস্যেরা অনেকেই শাসকঘনিষ্ঠ। সেই থেকেই দুই সংগঠনের মধ্যে তরক-বিতর্ক লেগেই আছে। এখনও যা অব্যাহত। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কুণালের 'ভাল ছেলে-মেয়ে' মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন।


```