Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠনেরও রয়েছে একাধিক দাবি! শীঘ্রই গণকনভেনশন করবে তাঁরাও

ডক্টরস অ্যাসোসিয়েশন বলছে, তাঁদের মূল দাবি আরজি কর কাণ্ডের ন্যায় বিচার এবং দোষীর সর্বোচ্চ শাস্তি।

জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠনেরও রয়েছে একাধিক দাবি! শীঘ্রই গণকনভেনশন করবে তাঁরাও

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা - নিজস্ব ছবি

শেষ আপডেট: 28 October 2024 07:27

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদারের মতো আরজি কর আন্দোলনের অন্যতম মুখদের বিরুদ্ধেই 'থ্রেট কালচার'-এর অভিযোগ তুলেছে তাঁদের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাঁদের এও অভিযোগ, বিচারের নামে টাকা তোলা হচ্ছে। ইতিমধ্যে তাঁদের এইসব অভিযোগ নিয়ে শোরগোল। এই পরিস্থিতিতে তাঁরা বিবৃতি দিয়ে এটাও স্পষ্ট করল যে তাঁরা কেন এই সংগঠন তৈরি করল। তাঁদের রয়েছে একাধিক দাবি। 

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন বলছে, তাঁদের মূল দাবি আরজি কর কাণ্ডের ন্যায় বিচার এবং দোষীর সর্বোচ্চ শাস্তি। তবে এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে রাজ্য প্রশাসনকে নজর দিতে আর্জি জানিয়েছে তাঁরা। প্রেস বিবৃতি দিয়ে তাঁরা মূলত ৬টি দাবি করেছে। একই সঙ্গে এও জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মতো তাঁরাও খুব শীঘ্রই গণকনভেনশনের ডাক দেবে। 

কী কী দাবি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের? 

এক, সিবিআই-কে অতি দ্রুত তদন্ত করে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। 

দুই, প্রতিটি মেডিক্যাল কলেজে পড়াশোনা এবং রোগী পরিষেবা সচল রাখতে হবে। 

তিন, থ্রেট কালচারের নামে কোনও জুনিয়র ডাক্তারকে রাজনৈতিক মদতপুষ্ট তদন্ত কমিটির দ্বারা বহিষ্কার করা যাবে না। সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দরকার পড়লে প্রাক্তন বিচারপতিদের নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন। 

চার, হাসপাতালগুলিতে শূন্য বেডের সংখ্যা এবং কী কী ওষুধ আছে তা ডিজিটালভাবে সাধারণ মানুষের কাছে জানানো। 'রেফারেল সিস্টেম' দ্রুত কার্যকর করা। 

পাঁচ, হাসপাতালের টেন্ডারের কাজ স্বচ্ছ ই-টেন্ডারের মাধ্যমে করতে হবে। 

ছয়, বিচারের নামে একাধিক অ্যাকাউন্টে যে টাকা তোলা হয়েছে তার উৎস কী জানতে রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত। 

গত শনিবারই সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়, নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা।  আন্দোলনের নামে কি টাকা তুলছেন জুনিয়র ডাক্তাররা? এই প্রশ্ন এর আগে তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই দাবি করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। 

তাঁদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে তা নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি ডক্টরস ফ্রন্টসের অন্যতম মুখ অনিকেত, কিঞ্জলরা। তাঁদের শুধু বক্তব্য, গণতান্ত্রিক দেশে যে কেউ সংগঠন খুলে তাঁদের কথা বলতেই পারে। তবে কী উদ্দেশে, কারা এই সংগঠন খুলছে তা দেখা প্রয়োজন।


```