Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার গণকনভেনশন করল ডক্টরস অ্যাসোসিয়েশনও, শীঘ্রই সিজিও কমপ্লেক্সে যাবে প্রতিনিধি দল

শনিবারই কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর এদিনই গণকনভেনশন করেছে তাঁদের পাল্টা সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন।

শনিবার গণকনভেনশন করল ডক্টরস অ্যাসোসিয়েশনও, শীঘ্রই সিজিও কমপ্লেক্সে যাবে প্রতিনিধি দল

জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা - ফাইল ছবি

শেষ আপডেট: 9 November 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ কর্মসূচি, অনশনের পর গণকনভেনশনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই সংগঠনের পাল্টা যে সংগঠন তৈরি হয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনও শনিবার গণকনভেনশন করল। মোট ৬ দফা দাবি তুলে তাঁরা বিজ্ঞপ্তি দিয়ে এও বলেছে, শীঘ্রই সিজিও কমপ্লেক্স যাবে তাঁদের প্রতিনিধি দল। 

শনিবারই কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর এদিনই গণকনভেনশন করেছে তাঁদের পাল্টা সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন। তাঁদের মূল দাবি, আন্দোলন চললেও কোনও ভাবে রোগী পরিষেবা ব্যাহত করা চলবে না। পাশাপাশি অন্য ডাক্তার সংগঠনের প্রতিনিধিকে রাজ্য বা কলেজ লেভেল কোনও কমিটিতে রাখা হলে, স্বাস্থ্যভবনের কমিটিতে রাখা হলে তাঁদেরও সমসংখ্যক সদস্য সেই কমিটিতে রাখতে হবে। 

আন্দোলনের নামে টাকা তোলার অভিযোগ করা হয়েছে অনিকেত, দেবাশিসদের বিরুদ্ধে। সেই ফান্ডের তদন্ত করার দাবিও তুলেছে এই সংগঠন। একই সঙ্গে, যে টাকা তোলা হয়েছে তা নির্যাতিতার বাবা-মার হাতে যাতে দ্রুত তুলে দেওয়া হয় সেই দাবিও করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন। তাঁরা এও চান, আরজি করের চেষ্ট বিভাগের একটি ওয়ার্ডের নামকরণ যাতে নির্যাতিতার উদ্দেশে হয়।

সিজিও কমপ্লেক্সে তাঁদের প্রতিনিধি দল যাবে বলেও জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষের দাবি তুলে আগামী সাত দিনের মধ্যেই তাঁদের ১০ জনের প্রতিনিধি দল সিবিআই দফতরে যাবে ডেপুটেশন জমা দিতে।  

গত ৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে সেদিন থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। অবস্থান-বিক্ষোভ থেকে শুরু করে অনশন সব করেছেন তাঁরা। এখন দফায় দফায় মিছিল করে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চাইছেন তাঁরা। তবে তাঁদের বিরুদ্ধে বড় অভিযোগ তুলে পাল্টা সংগঠন হয়েছে। তারাই এখন জুনিয়র ডাক্তারদের অন্য অংশের ওপর চাপ সৃষ্টি করছে।


```