Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিটফাণ্ড-কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ, হাইকোর্টে হাজিরা স্বরাষ্ট্রসচিব নন্দিনীর

হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্য ও কমিটির সদস্যদের বৈঠক করে দ্রুত চেয়ারম্যান ও শূন্যপদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা উচিত।

চিটফাণ্ড-কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ, হাইকোর্টে হাজিরা স্বরাষ্ট্রসচিব নন্দিনীর

কলকাতা হাইকোর্ট ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর ছবি

শেষ আপডেট: 20 February 2025 18:15

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ডকাণ্ডে কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরা দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জানা গিয়েছে, চিটফাণ্ডকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠন করা হয়েছিল বিশেষ কমিটি। এবার সেই কমিটির প্রতি রাজ্য সরকারের লাগাতার অবহেলার অভিযোগে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। আচমকা কেন এমন পরিস্থিতি? সেই প্রশ্ন তুলেই নন্দিনী চক্রবর্তীকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্য ও কমিটির সদস্যদের বৈঠক করে দ্রুত চেয়ারম্যান ও শূন্যপদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা উচিত। যদিও আগের শুনানিতে বিশেষ কমিটি চালানোর জন্য পরিকাঠামো, শূন্যপদ পূরণ-সহ বিভিন্ন আবেদন করা হলেও কেন এতদিনে তা কার্যকর না করায় রাজ্যের ভূমিকা নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন। 

সে কারণেই এদিন আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। এদিন রাজ্যের তরফে হাইকোর্টে জানানো হয়, ইতিমধ্যে ছয়টি শূন্যপদ পূরণ হয়েছে। তবে কমিটিতে দ্রুত নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। 

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চে ঘড়ির কাঁটায় ৪টে ১৫ মিনিট নাগাদ ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এদিন মামলাকারী আইনজীবীর অভিযোগ, এখনও কমিটতে কোনও নোডাল অফিসার নিয়োগ হয়নি। এরপরই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, কীভাবে নিয়োগ করা হচ্ছে? দ্রুত ডেটা এন্ট্রি অপারেটর ও স্টেনোগ্রাফারকে নিয়োগ করার নির্দেশও এদিন দিয়েছে হাইকোর্ট। 

আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, যত দ্রুত সম্ভব নিয়োগের কাজ শেষ হবে। কোন কোন শূন্যপদে নিয়োগ করা হল পরবর্তী শুনানিতে রাজ্যকে সে সব প্রশ্নের উত্তর দিতে হবে আদালতকে। বিচারপতি জানান, কাজ ঠিকঠাকভাবে চলছে কী না তা জানার জন্যই এদিন স্বরাষ্ট্র সচিবকে হাজির থাকতে বলা হয়েছিল।


```