Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও শক্তিশালী ‘দানা’! কলকাতা থেকে কত দূরে? ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল আলিপুর

বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

আরও শক্তিশালী ‘দানা’! কলকাতা থেকে কত দূরে? ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল আলিপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 24 October 2024 09:44

দ্য ওয়াল ব্যুরো: ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ‘দানা। বুধবার মধ্যরাতে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে।

শুক্রবার সকালে বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এদিন সকালে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দানা’ ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, বাংলায় পূর্ব মেদিনীপুর জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়ও ভালোই ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যার সরাসরি প্রভা কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়াতে পড়বে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার রাত থেকেই ওড়িশার উপকূলবর্তী এবং উত্তরের জেলাগুলিতে দুর্যোগ শুরু হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি সময় যত গড়াচ্ছে বৃষ্টি আরও বাড়ছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যাবতীয় কাজ ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে।


```