Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এক লাফে বাড়বে অনেকটা তাপমাত্রা, বিদায়ের পথে শীত? আপডেট দিল আবহাওয়া অফিস

চলতি সপ্তাহে তেমনভাবে শীতের দেখা নাও পেতে পারেন রাজ্যের বেশ কিছু অংশের মানুষজন। এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। 

এক লাফে বাড়বে অনেকটা তাপমাত্রা, বিদায়ের পথে শীত? আপডেট দিল আবহাওয়া অফিস

শেষ আপডেট: 21 January 2025 22:13

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে এক লাফে বাড়তে পারে অনেকটা তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধা পাবে উত্তুরে হাওয়া। চলতি সপ্তাহে তেমনভাবে শীতের দেখা নাও পেতে পারেন রাজ্যের বেশ কিছু অংশের মানুষজন। এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। 

বুধবার অর্থাৎ আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হল। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূলবর্তী জেলাগুলিতে। আগামীকাল দক্ষিণবঙ্গের ন'টি জেলা ঢাকতে পারে কুয়াশার চাদরে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারিও কুয়াশার সতর্কতা থাকছে ১২ টি জেলায়। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। বৃহস্পতিবার এর সঙ্গে জুড়ছে দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। এই ক'দিন দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। 

আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত। হতে পারে হালকা তুষারপাতও। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। বুধ ও বৃহস্পতিবার মালদা, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশা হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কুয়াশা হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।

শীত এই সপ্তাহে না পেলেও আশার আলো দেখালেন আবহাওয়াবিদরা। তাঁদের অনুমান, শনিবার পর্যন্ত তাপমাত্রা বেশি থাকলেও ২৬ জানুয়ারি, রবিবার থেকে ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে।


```