Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় দিনে উধাও শীতের আমেজ

সামান্য তাপমাত্রা কমেছে রাজ্যে। ফলে বেড়েছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আমেজটুকু বজায় থাকছে শুধুমাত্র সন্ধ্যায় ও রাতে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় দিনে উধাও শীতের আমেজ

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 January 2025 10:13

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝাই শীতের কাঁটা। পুবালী হাওয়ার প্রবেশে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শুরুতেই জানিয়ে দিল আবহাওয়া দফতর। সকালের দিকে ধীরে ধীরে ফিকে হচ্ছে শীতের আমেজ। 

সামান্য তাপমাত্রা কমেছে রাজ্যে। ফলে বেড়েছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আমেজটুকু বজায় থাকছে শুধুমাত্র সন্ধ্যায় ও রাতে। দিনের বেলা তেমন কিছু বোঝা যাচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২ দিন একই রকম থাকবে। বুধবার পর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সেক্ষেত্রে ২ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। 

বুধবার অর্থাৎ ২২ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ফলে জাঁকিয়ে শীতের তেমন কোনও সম্ভাবনা নেই রাজ্যে। দক্ষিণ পূর্ব বাতাস বা পুবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। 

এদিকে দার্জিলিঙের পার্বত্য এলাকায় ২৪ জানুয়ারি, শুক্রবার হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রায় হেরফের হবে না খুব বেশি। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। আগামীকাল থেকেই কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা। 

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে থাকবে। সকাল ও সন্ধেতে শীতের আমেজ বজায় থাকবে। আগামী ৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা হতে পারে। 


```