Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির ভ্রুকুটি নেই জগদ্ধাত্রী পুজোয়, জানিয়ে দিল আবহাওয়া দফতর, শীত নিয়ে মিলল বড় আপডেট

উত্তরের তাপমাত্রা কমেছে, বইছে ঠান্ডা হাওয়াও। ফলে অনেকেই মনে করছে শীত প্রায় এসেই গিয়েছে।

বৃষ্টির ভ্রুকুটি নেই জগদ্ধাত্রী পুজোয়, জানিয়ে দিল আবহাওয়া দফতর, শীত নিয়ে মিলল বড় আপডেট

শেষ আপডেট: 6 November 2024 18:41

দ্য ওয়াল ব্যুরো: শীত এখনই আসছে না বঙ্গে। বুধবার জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। তবে, উত্তরবঙ্গের কয়েকটি জেলা ও দক্ষিণের ৩টি জেলা বাদে গোটা রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানালেন তিনি। উত্তরবঙ্গে এই কদিন হতে পারে বৃষ্টি। জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই হুগলি, নদিয়া-সহ আশপাশের জেলায়। ছটেও আকাশ থাকবে পরিষ্কার। 

বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প ফলে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৭,৮ ও ৯ তারিখে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণের তিন জেলায়।  

১০ নভেম্বর থেকে দার্জিলিং, কালিম্পং, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও সে সম্ভাবনাও খুব কম। বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ১১ ও ১২ তারিখে দার্জিলিং ও কালিম্পয়ে বৃষ্টি হতে পারে হালকা। দক্ষিণবঙ্গে এই সময় বৃষ্টির পূর্বাভাস নেই। অর্থাৎ ১১ তারিখ থেকে উত্তরের দুই জেলা বাদে গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরের তাপমাত্রা কমেছে, বইছে ঠান্ডা হাওয়াও। ফলে অনেকেই মনে করছে শীত প্রায় এসেই গিয়েছে। যদিও প্রাদেশিক অধিকর্তা স্পষ্ট করলেন, শীত আসতে দেরি আছে। কারণ ২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি থাকবে। তাই এখনই শীত আসছে না। বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে হালকা তাপমাত্রা স্বাভাবিক নিয়মে কমতে পারে তবে, শীত আসছে বলা যাবে না। আর কবে আসতে পারে, সেটাও এই মুহূর্তে বিবেচনা করা সম্ভব না বলেই জানাচ্ছেন তিনি। 


```