Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুঃসংবাদ! পুজোর আগে ভাসবে শহর, কবে কবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত।

দুঃসংবাদ! পুজোর আগে ভাসবে শহর, কবে কবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 2 October 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার দিন ফের সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বাংলাদেশ থেকে আন্দামানের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর পাঁচ দিন। তবে তার আগে শহর ভাসবে বলেই জানানো হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই। বৃষ্টির পরিমাণ হালকা বাড়তে পারে শনিবার।

আজ অর্থাৎ বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরেই শুক্রবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

তবে, নিম্নচাপের প্রভাবে এই সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়লেও পুজোয় ঠাকুর দেখায় বাধা হয়ে দাঁড়াবে না। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার পর্যন্ত কলকাতার আকাশ মেঘলা থাকবে। 

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। বাকি উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


```