
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 13 December 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শুরু হয়ে গেছে শৈত্য প্রবাহ। উইকেন্ডে কাঁপবে বাঙালি। শৈত্য প্রবাহ আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Report)। রবিবার পর্যন্ত সতর্কতা জারি করা হল পশ্চিমের জেলাগুলিতে। তাপমাত্রা নামবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও।
আগামী সাতদিন রাজ্যের কোথাও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। উত্তর ও উত্তর-পশ্চিম থেকে হাওয়া বইবে। ১৯ তারিখ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ও সর্বোচ্চ ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শৈত্য প্রবাহ চলছে পশ্চিমের জেলাগুলিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়।
সর্বনিম্ন তাপমাত্রা মোটের ওপর স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। ১৬ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে, কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশার সম্ভাবনা থাকছে। কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলাতেও।
কলকাতায় ১৫ ডিগ্রির নীচেই থাকবে পারদ। জাঁকিয়ে শীত রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে।