Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'আমরা চূড়ান্ত হতাশ', এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়ে বললেন মীনাক্ষী

সল্টলেকে স্কুল সার্ভিস কমিশন (SSC) অফিস আচার্য সদনে এসএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও সারা বাংলা প্রাথমিক শিক্ষা সংগঠনের প্রতিনিধি দল।

SSC: 'আমরা চূড়ান্ত হতাশ', এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়ে বললেন মীনাক্ষী

মীনাক্ষী মুখোপাধ্যায়

শেষ আপডেট: 17 April 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে স্কুল সার্ভিস কমিশন (SSC) অফিস আচার্য সদনে এসএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও সারা বাংলা প্রাথমিক শিক্ষা সংগঠনের প্রতিনিধি দল। যার মধ্যে ছিলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। দু'পক্ষের আলোচনা কতটা সদর্থক হল? বাম যুবনেত্রী বললেন, "আমরা চূড়ান্ত হতাশ।" 

বৃহস্পতিবার যোগ্য শিক্ষকদের পুনরায় বহাল এবং দোষীদের শাস্তির দাবিতে এসএসসি ভবন অভিযান করে বামেরা। পুলিশ মিছিলে বাধা দিলে সঙ্গে সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় করুণাময়ী চত্বর। রাস্তাতেই বসে পড়েন বাম সমর্থকরা। শুরু হয় স্লোগান, বিক্ষোভ। 

এবিটিএ এবং ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের অভিযোগ, পূর্ব ঘোষিত মিছিল ছিল। তবে মিছিল শুরুর সময়ে কোনও ব্যারিকেড ছিল না। জমায়েত দেখে ব্যারিকেড দেয় পুলিশ। তবে বামেদের আটকানো যায়নি। ব্যারিকেড টপকে মিছিল এগোতে শুরু করে।  

যদিও পরে দশ জনের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। বেরিয়ে মীনাক্ষী বলেন, "এসএসসির চেয়ারম্যান মুখে কুলূপ এঁটেছেন। ফলে রাস্তায় আমাদের যে লড়াই চলছে তা জারি থাকবে।"

বামনেত্রীর কথায়, "এসএসসি ওএমআর শিটের মিরর ইমেজ না দেওয়াতেই প্রায় ২৬ হাজার চাকরিহারাদের পথে বসতে হয়েছে। নতুন করে নিয়োগ হলেও যে দুর্নীতি হবে না, সেই নিশ্চয়তা আজও এসএসসি চেয়ারম্যান দিতে পারেননি।"


```