Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অঙ্ক কষতে খুব ভালবাসে, মাধ্যমিকের রেজাল্টে কলকাতায় প্রথম কমলা গার্লসের সোমদত্তা সামন্ত

কলকাতা থেকে প্রথম এবং মাধ্যমিকে দশম হয়েছে কমলা গার্লস স্কুলের সোমদত্তা সামন্ত।

অঙ্ক কষতে খুব ভালবাসে, মাধ্যমিকের রেজাল্টে কলকাতায় প্রথম কমলা গার্লসের সোমদত্তা সামন্ত

মাধ্যমিকে কলকাতা থেকে প্রথম সোমদত্তা সামন্ত।

শেষ আপডেট: 2 May 2024 13:18

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার পর দেখা গেল এবার জেলার ছাত্রছাত্রীদেরই জয়জয়কার। মাধ্যমিকের রেজাল্টে পাশের হারে কলকাতা আছে তিন নম্বরে। কলকাতা থেকে প্রথম এবং মাধ্যমিকে দশম হয়েছে কমলা গার্লস স্কুলের সোমদত্তা সামন্ত। সোমদত্তার প্রাপ্ত নম্বর ৬৮৪।

পছন্দের বিষয় অঙ্ক। তবে অঙ্ক নিয়ে ভবিষ্যতে এগোনোর ইচ্ছা আছে কিনা তা এখনও ঠিক করেনি সোমদত্তা। আপাতত আরও মন দিয়ে উচ্চমাধ্যমিকের পড়াটাই শুরু করতে চায় সে। বিজ্ঞান নিয়েই এগনোর ইচ্ছা আছে সোমদত্তার।

টিভিতে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের খবর শোনার পর থেকেই সোমদত্তার বাড়িতে খুশির হাওয়া। সকাল থেকে বাড়িতে জড়ো হয়েছে আত্মীয়-বন্ধুরা। সাংবাদিকদের ক্যামেরার সামনে লাজুক মুখে পোজও দিয়েছে সোমদত্তা। মেয়েকে মিষ্টি খাওয়াতে গিয়ে চোখ ছলছল করেছে বাবার। মায়ের মুখে গর্বের হাসি।

সোমদত্তার কথায়, “রুটিন ধরে কোনওদিনই পড়িনি। মা সবসময় বলত একটা রুটিন কর। কিন্তু আমার যখন যেমন ভাল লাগত পড়তে বসতাম। তবে রোজের পড়া রোজ শেষ করতাম। পড়া ফেলে রাখতাম না কখনও।” জীবনে তার অনুপ্রেরণাই হল মা। সোমদত্তা বলছে, মা কখনও তাকে বকেনি, পড়তে বসার জন্য জোর করেনি। কম নম্বর পেলেও উৎসাহ দিয়েছে। মায়ের অনুপ্রেরণাতেই আরও বেশি পরিশ্রম করার উৎসাহ পেয়েছে সে। অবসরে ছবি আঁকা, নাচ করতে ভালবাসে সোমদত্তা। সামনে এখন লম্বা পথ। আবেগে না ভেসে আরও বেশি মন দিয়ে উচ্চমাধ্যমিকের পড়া শুরু করতে চায় সে।

এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ৬ জন ছাত্র মাধ্যমিকে প্রথম দশে স্থান পেয়েছে। মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈঋত রঞ্জন পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতি ৬৮৭ পেয়ে সপ্তম হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত নবম হয়েছে। আর দশম স্থানে আছে নরেন্দ্রপুর মিশনের শুভ্রকান্তি জানা। 

এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন আছে মেধাতালিকায়।  


```