Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় রাতভর প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? ষষ্ঠী থেকে নবমী কলকাতায় সারারাত চলবে বাস

পুজোয় রাতভর প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? ষষ্ঠী থেকে নবমী কলকাতায় সারারাত চলবে বাস

শেষ আপডেট: 13 October 2023 13:16

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহালয়া। ইতিমধ্যে নামী পুজোগুলির উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। চলছে শেষ পর্যায়ের প্যান্ডেল হপিংয়ের প্ল্যান। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শহরের কবে কোন ঠাকুর দেখবেন কিংবা কোন রুটে যাবেন, তা নিয়েই চলছে চিন্তা ভাবনা। ইতিমধ্যে সারা রাত মেট্রো চালানোর ঘোষণা করা হয়েছে। এবার পুজোয় সারা রাত বাস চালানোর বিষয়ে জানাল পরিবহণ দফতর। 


ষষ্ঠী থেকে নবমী দর্শনার্থীদের সুবিধায় কলকাতা শহর ও শহরতলিতে সারারাত সরকারি বাস চালাবে পরিবহণ দফতর। মাঝরাত পর্যন্ত সরকারি বাস মিলবে চতুর্থী-পঞ্চমীতে। তাছাড়াও  হাওড়া ও শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করে আটটি রুটে চালু হবে নৈশকালীন পরিষেবা। যেখানে শহরের বড় বড় মণ্ডপের সামনে দিয়েই বাস ঘুরবে, এমনভাবে রুট তৈরি করা হয়েছে। যাত্রীরা এসি, নন-এসি দু’রকম বাসের পরিষেবাই পাবেন। 

সরকারি অফিস বন্ধ থাকলেও বাকি বেসরকারি অফিস-কাছারি পঞ্চমী-ষষ্ঠী পর্যন্ত খোলা থাকে। তাই ওইদিন পর্যন্ত সকাল থেকেই বাস-ট্রাম চালানো হবে। দুপুরের পর তা বাড়বে। তবে ষষ্ঠী থেকে নবমী রাত ১০টা থেকে শুরু হবে রাত্রিকালীন পরিষেবা। পরিবহণ দফতর সূত্রের খবর, চতুর্থী এবং পঞ্চমী সকাল থেকেই পরিষেবা শুরু হবে। সেক্ষেত্রে ডিপো থেকে শেষ বাস ছাড়বে রাত ১২ টায়। 


শুধু সরকারি নয়, বেসরকারি বাসও চালানো হবে বলে জানিয়েছেন বাস মালিকেরা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পঞ্চমীর বিকেলের পর থেকেই অটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর দিন ওই রুটগুলিতে বাস চালাতে চায় একাধিক বাসমালিক সংগঠন। নিউ টাউন, ভিআইপি রোড, ইএম বাইপাস, সল্টলেক, গড়িয়াহাট বা ধর্মতলার মতো রুটগুলিতে পুজোর সময় বাস চালাতে আগ্রহী বাস মালিক সংগঠনগুলি। বাস মালিক সংগঠনের দাবি, পুজোর সময় শহরতলি থেকে বহু দর্শনার্থী কলকাতায় পুজো দেখার জন্য আসেন। ঠাকুর দেখে বাড়ি ফেরার জন্য তাঁদের কাছে বাসই সব থেকে সাশ্রয়ী সেই কারণে পুজোর দিনগুলিতে তারা বাস চালাতে চান। 


অন্যদিকে, সপ্তমী থেকে নবমী ভোর চারটে পর্যন্ত চলবে মেট্রো। পাতালপথের পাশাপাশি সড়কপথও সচল থাকায় যাত্রীদের কোনও সমস‌্যা হবে না বলেই মনে করা হচ্ছে। বাসমালিকদের বক্তব্য, প্রতিবছরই সারারাত বাস চলে। এবারও তার অন‌্যথা হবে না। পুলিশের তরফে যে সমস্ত রাস্তা নো-এন্ট্রি করে রাখা হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে বাকি রাস্তায় বাস চলবে।


```