Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত পোহালেই কলকাতায় বন্ধ জল সরবরাহ, শীতের সকালে চরম ভোগান্তি শহরবাসীর

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, টালা ও পলতা পাম্পিং স্টেশনে মেরামতির কাজ চলবে।

রাত পোহালেই কলকাতায় বন্ধ জল সরবরাহ, শীতের সকালে চরম ভোগান্তি শহরবাসীর

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 15 December 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো: জল যন্ত্রণা থেকে যেন কিছুতেই মুক্তি মিলছে না শহরবাসীর। রাত পোহালেই সোমবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে আংশিক ভাবে বন্ধ থাকবে জল সরবরাহ। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে কলকাতা পুরসভার এমন সিদ্ধান্তে কষ্ট পাবেন বহু মানুষ।

জানা যাচ্ছে, টালা ও পলতা পাম্পিং স্টেশনে মেরামতির কাজ চলবে এবং নতুন কিছু যন্ত্র বসবে। সে কারণেই ১৬ ডিসেম্বর সকাল ন’টা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে ১৭ ডিসেম্বর, অর্থাৎ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। এছাড়া ট্যাঙ্কে কিছু লিকেজ দেখা গেছে বলে খবর। দ্রুত তা মেরামত না করলে সমস্যা বাড়তে পারে।

তবে শুধুমাত্র সল্টলেক ও দক্ষিণ দমদম পুরসভার মানুষদেরই এই ভোগান্তি পোহাতে হবে। বরো ১ থেকে শুরু করে বরো ৮ পর্যন্ত মিলবে না জল। কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রথমে রবিবার থেকেই পানীয় জল সরবরাহ বন্ধের কথা ঠিক হয়েছিল। কিন্তু রবিবার একাধিক জায়গায় বিয়ে বাড়ি থাকার কারণে কিছুটা হলেও নরম হয়ে পুরসভা সোমবার মেরামতির সিদ্ধান্ত নিয়েছে।

মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘টালা ও পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামত করা প্রয়োজন। সে কারণেই জল বন্ধ আখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বিয়ের দিন। তাই জল সরবরাহ বন্ধ রাখার দিন বদলের জন্য অনেক অনুরোধ এসেছিল। তাই জনস্বার্থে রবিবারের বদলে সোমবার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে।’

একে শীতের সকাল, তারওপর সোমবার দুয়ে মিলে শহরবাসীকে যে বেশ ঝক্কি পোহাতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। জল ভরে রাখলেও সকাল ন’টা থেকে জল বন্ধ হলে গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি সমস্যা হবে।


```