Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিদেবপুরের মহিলা হস্টেলে যৌন হেনস্থা, গ্রেফতার হস্টেলের ওয়ার্ডেন ও তাঁর স্বামী

গত অগস্ট থেকে যৌন হেনস্থার ঘটনা ঘটছে। চারজন ছাত্রীর একজন গোটা ঘটনা তাঁর বাবাকে জানালে তিনি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

হরিদেবপুরের মহিলা হস্টেলে যৌন হেনস্থা, গ্রেফতার হস্টেলের ওয়ার্ডেন ও তাঁর স্বামী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 September 2024 14:28

দ্য ওয়াল ব্যুরো: হরিদেবপুরের মহিলাদের হস্টেলে যৌন হেনস্থা। অভিযোগ তুলল চার ছাত্রী। অভিযুক্ত ওয়ার্ডেন এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।  

হরিদেবপুরের ইউসিএনআই নামে ওই মহিলা হস্টেল থেকে অভিযোগ পেয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল পুলিশ। কারণ, তাঁরা জানতেন হস্টেলের গোটা ব্যবস্থাই নিয়ন্ত্রিত হয় মহিলাদের মাধ্যমে। তাহলে কার বিরুদ্ধে এহেন অভিযোগ। এরপরই গোটা ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। 

পুলিশ আধিকারিকরা জানতে পারেন, কয়েক মাস আগেই হস্টেলের ওয়ার্ডেন বিয়ে করেন এক ব্যক্তিকে। স্বামীকে নিয়ে হস্টেলেই থাকছিলেন তিনি। অবশ্য সে কথা হস্টেল কর্তৃপক্ষ জানত না। এরপরই চার ছাত্রীর অভিযোগ তোলে ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। থাকার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেন তিনি। 

ছাত্রীরা ঘটনার কথা প্রথমে অভিভাবকদের জানালে, রবিবার এককাট্টা হয়ে হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে ওয়ার্ডেন ও তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। 

ছাত্রীদের অভিযোগ, গত অগস্ট থেকে যৌন হেনস্থার ঘটনা ঘটছে। চারজন ছাত্রীর একজন গোটা ঘটনা তাঁর বাবাকে জানালে তিনি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

হোস্টেলে মোট ২৭ জন আবাসিক থাকে। ওয়ার্ডেন সুপ্রিয়া সিং বিয়ে করে তাঁর স্বামী সুপ্রভাত দোলুইকে নিয়ে একসঙ্গে হোস্টেলে থাকছিলেন। লুকিয়েচুরিয়ে এভাবে স্বামীকে মহিলা হোস্টেলে আশ্রয় দেওয়ার জন্য তাঁকেও গ্রেফতার করে পুলিশ।

তাঁদের জেরা করে পুলিশ জানতে পারে ঘটনার সঙ্গে আরও দু’জন শিক্ষক জড়িত। একজনের নাম বিশ্বনাথ শীল, অন্যজন শোভন মণ্ডল। তাঁরাও ছাত্রীদের সুযোগ পেলেই হেনস্থা করতেন। এঁদেরও ইতিমধ্যেই গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। 

ঘটনায় আতঙ্কিত ছাত্রীরা। নিশ্চিন্তে থাকতে পারছেন না মেয়েদের বাবা-মায়েরাও। গোটা ঘটনার খবর পেয়ে শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। পুলিশি নিরাপত্তায় ছাত্রীদের আপাতত বাড়ি পাঠানো হয়েছে।


```