Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রাতে বিকট শব্দ, কারখানার পাঁচিল ধসে হুড়মুড় করে ভেঙে পড়ল ঘরের ছাদ

মধ্যরাতে হঠাৎ বিকট শব্দ। ঘরেই ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। তখনই হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ। ঘটনা কলকাতার (Kolkata) টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের। দু'টি ঘর ভেঙে আহত হয়েছেন মোট চার জন।

রাতে বিকট শব্দ, কারখানার পাঁচিল ধসে হুড়মুড় করে ভেঙে পড়ল ঘরের ছাদ

ঘরের ছবি

শেষ আপডেট: 6 May 2025 11:22

দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে হঠাৎ বিকট শব্দ। ঘরেই ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। তখনই হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ। ঘটনা কলকাতার (Kolkata) টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের। দু'টি ঘর ভেঙে আহত হয়েছেন মোট চার জন।

সোমবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে। কোনও রকমে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ওই বাড়ির লাগোয়া একটি কারখানার ১০ ফুটের পাঁচিল ভেঙে গিয়ে সেই পাঁচিল এই বাড়ির উপর পড়ে যায়। সেই অভিঘাতেই ছাদের অংশ ভেঙে পড়ে।

বাড়ির সদস্যদের আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মূলত এটি বস্তি অঞ্চল। সেখানকার স্থানীয়দের অভিযোগ, কারাখানা মালিককে বহুবার বলা হয়েছিল পাঁচিল বেঁকে গিয়েছে, যে কোনও সময় ভেঙে যেতে পারে, তাও কেউ কর্ণপাত করেনি।

ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা জানিয়েছেন, ঘর দ্রুত মেরামত করে তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে হবে। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহার বক্তব্য, পুরসভা ঘর মেরামত করে দেবে। কিন্তু কারখানার মালিককে পাঁচিল দ্রুত মেরামত করতে হবে, না হলে কারখানা চালু করতে দেবে না পুরসভা।


```